চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়নতারা-ভিগনেশের সংসারে ভাঙনের সুর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 02, মার্চ 2024
in বিনোদন
A A
নয়নতারা ও ভিগনেশের ছবি, সংসার ভাঙনের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। যার ঠিক তার চার মাস পরেই সারোগেসির মাধ্যমে জমজ দুই পুত্রের বাবা-মা হন এই তারকা জুটি।

তবে বিয়ের দুই বছর গড়াতে না গড়াতেই ভাঙনের গুঞ্জন উঠেছে নয়নতারা-ভিগনেশের সংসারে। মূলত তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার তরফেই।

সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফোলো’ করে বসেন নয়নতারা। শুধু তাই নয়, অভিনেত্রী হঠাৎই তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’’

অভিনেত্রীর এই ইনস্টাস্টোরি ঘিরেই এখন উদ্বেগ তার ভক্ত-অনুরাগীদের মাঝে। কেউ কেউ আশঙ্কা করেছেন, সত্যিই কী এটা পোস্ট করেছেন নয়নতারা না কি কোন যান্ত্রিক ত্রুটি হল! যদিও এখন পর্যন্ত ধোঁয়াশা তৈরি করে রেখেছেন অভিনেত্রী।

২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে নয়নতারার বলিউডে হাতেখড়ি হয়। ‘জওয়ান’র বিপুল সাফল্যে স্বাভাবিক ভাবে সবাই খুশি হলেও শোনা গিয়েছিল, নয়নতারা তার চরিত্র নিয়ে কিঞ্চিত মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ দাপট রয়েছে এই অভিনেত্রীর।- টাইমস অব ইন্ডিয়া

Tags: জওয়ানজনপ্রিয় অভিনেত্রীনয়নতারাবলিউডভিগনেশ শিবান
Previous Post

আগুনে পুড়ছে মিয়ানমারের আরাকান রাজ্য, এপারে আতঙ্ক

Next Post

জ্বালানি তেল খালাসে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা

Next Post
জ্বালানি তেল খালাসের জন্য বড় ট্যাঙ্কার ও পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল খালাসে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা

বিবারের মূর্তি, নেটিজেনরা বলছেন 'লিয়াম'!. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদাম তুসোতে বিবারের মূর্তি, নেটিজেনরা বলছেন 'লিয়াম'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT