চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চাহিদার চেয়ে ২২ লাখ কোরবানির পশু বেশি রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 03, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
Bangladesh government officials hold a press conference with media coverage. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহায় এবার চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (১ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী জনান, পবিত্র ঈদুল আযহায় এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। তবে পাওয়া যাবে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।

তিনি বলেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। দেশীয় খামারিরা এখন এতটাই সক্ষম হয়েছেন যে, নিজেদের উৎপাদিত পশু দিয়েই জাতীয় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

মন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এ বিষয়ে বিজিবি, বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন, কোস্টগার্ড এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হবে।

এছাড়া অনলাইনে পশু বিক্রি করলে খাজনা বা হাশিল লাগবে না বলেও জানিয়েছেন তিনি।

Tags: ঈদুল আযহাকোরবানির পশু
Previous Post

রিয়াল রাতে পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন বার্সা

Next Post

স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

বৃক্ষের নিচে শোকের জন্য ছবি ও ফুলের অর্ঘ্য সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'তারা এখানে ভালোবাসা পেয়েছে, তাদের কখনও ভুলে যাওয়া হবে না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT