চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 03, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রতিজ্ঞা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নে বর্তমান গণতান্ত্রিক সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে কারও কোনো সন্দেহের কারণ নেই বলেও জানান তিনি।

রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই সরকারের সঙ্গে জনগণের মূল সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর সরকারি কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভর করে। সাধারণ মানুষ সরকারের কাজে দীর্ঘদিনের জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং জবাবদিহিতা। জনগণের ন্যায়বিচার সহজ করা, সেবা গ্রহণে হয়রানি কমানো এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। পাশাপাশি মোবাইল কোর্ট আরও কার্যকরভাবে পরিচালনা ও খাদ্যে ভেজাল রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে জনপ্রশাসনকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনকে আরও দক্ষ ও স্বচ্ছ করা সম্ভব। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দিতে হবে।

শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই মনোভাব নিয়েই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।

Tags: ওসমানী স্মৃতি মিলনায়তনজুলাই সনদপ্রধানমন্ত্রী
Previous Post

ঈদে চাহিদার চেয়ে ২২ লাখ কোরবানির পশু বেশি রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

Next Post

‘তারা এখানে ভালোবাসা পেয়েছে, তাদের কখনও ভুলে যাওয়া হবে না’

Next Post
বৃক্ষের নিচে শোকের জন্য ছবি ও ফুলের অর্ঘ্য সাজানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'তারা এখানে ভালোবাসা পেয়েছে, তাদের কখনও ভুলে যাওয়া হবে না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদেরের ছবি, রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT