চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরে বলিউডের পাঁচ মন্দ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বলিউডের পাঁচটি মন্দ সিনেমার পোস্টার, বিভিন্ন গল্প ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংকটের পর গেল বছর থেকে ছন্দে ফিরেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শকরা হল মুখী হওয়ায় গত বছরের মতো চলতি বছরেও একঝাঁক সিনেমা মুক্তি পেয়েছে এবছর। তারমধ্যে অনেক গুলোই বক্স অফিস কাঁপিয়েছে। ব্যর্থতার তালিকাও কম লম্বা নয়!

কিন্তু চলতি বছরে এমন কিছু সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলো হয়তো বক্স অফিস কাঁপিয়েছে সত্য; কিন্তু দর্শকের মন জয় করতে পারেনি! বরং উল্টো নানা বিতর্ক উস্কে দিয়েছে! কিংবা চিত্রনাট্য কিংবা প্লটে রয়েছে বহু খামতি- বিশেষ করে যেসব সিনেমা সমাজে নেতিবাচকতা প্রচারে ভূমিকা রেখেছে, এমন সব ছবির তালিকা করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এর শুভ্রা গুপ্ত-

অ্যানিমেল
মুক্তির আগে থেকেই আলোচনার শীর্ষে ছিল রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। আগাম আভাসের মতো মুক্তির পরেও বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালাচ্ছে ছবিটি। এরইমধ্যে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির মতো ব্যবসা করেছে! কিন্তু ছবিটির বিষয়বস্তু নিয়ে সমালোচনা সেই মুক্তির দিন থেকেই! সমালোচকরা এই সিনেমাটিকে কোনোভাবেই পাস মার্ক দিতে নারাজ!সিনেমার দুর্বল গল্পের কথা বাদ দিলেও মোটা হরফে সিনেমাটির বিরুদ্ধে উগ্র পৌরুষ চর্চার অভিযোগ আনা হয়েছে। সেইসাথে ভয়াবহ নৃসংশতা দেখানো নিয়েও চলছে সমালোচনা। ফলে বক্স অফিসে হিট করলেও সিনেমাটিকে চলতি বছরে মুক্তি পাওয়া মন্দ ছবির তালিকাতেই রাখতে বাধ্য হয়েছেন প্রতিবেদক।

আদিপুরুষ
দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বিগ বাজেটের আরও একটি সিনেমা ‘আদিপুরুষ’। বক্স অফিসে ডাহা ফেল করেছে ছবিটি। বিশাল আয়োজনের এই ছবিটি নিয়েও তৈরী হয় বিতর্ক। রাম-রাবণ, হনুমানের মুখে বাজার চলতি ‘আপত্তিকর’ সংলাপ রেখে কম কটাক্ষের শিকার হননি পরিচালক ওম রাউত এবং চিত্রনাট্যকার মনোজ মুনতাসির। যে কারণে মস্ত আয়োজনের সিনেমাটিও ভেস্তে গেল নির্মাতা ও প্রযোজকদের।

দ্য কেরালা স্টোরি
বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর চলতি বছর মুক্তি পেয়েছে আরো একটি বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। যেটি নিয়ে শুধু সামাজিক নয়, রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠে। লাভ জিহাদকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটিকে ঘিরে ব্যাপক সমালোচনা উঠেছিল। এমনকি ভারতের অনেক এলাকায় শো বন্ধ করে দেওয়া হয়েছিল ছবিটির। বক্স অফিসে হিট করলেও সিনেমার মধ্য দিয়ে বিতর্ক উস্কে দেয়ার কারণে সমালোচকদের মন্দ সিনেমার তালিকায় জায়গা পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

টাইগার থ্রি
বলিউডে সালমান খানের সিনেমা মানেই দর্শকদের কাছে এক অন্যরকম উম্মাদনা। চলতি বছরও সালমানের সিনেমা নিয়ে উত্তেজিত ছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের সেই আশায় পানি ঢেলেছে সালমান। বক্স অফিসে আশানুরুপ জমেনি এই ছবিটি। মূলত ভারতের সিনেমায় পাকিস্তানি প্রধানমন্ত্রীর জীবন বাঁচানোর কাহিনীকে কেন্দ্র করেই বিতর্কের মুখে পড়েছে এই ছবি। যেটিকে ভারতীয়রা ভালো চোখে নেয়নি। সালমান ভক্তদের মতো সমালোচকরাও এই ছবির চিত্রনাট্যকে পছন্দ করেননি। পেয়েছেন গোঁজামিল!

গণপথ ও তেজস
‘টাইগার থ্রি’র মতো সিনেমার প্লটে গোঁজামিল আছে একই দিনে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘গণপথ’ ও ‘তেজস’! অন্তত সমালোচকদের মত এমনটাই। চলতি বছরের ২০ অক্টোবর একই দিনে মুক্তি পেয়েছিল টাইগার শ্রফ ও কঙ্গনার এই দুই সিনেমা। এরমধ্যে এয়ারফোর্স পাইলট তেজস গিলের জীবনী নিয়ে তৈরী ‘তেজস’ এর ভরাডুবির জন্য চিত্রনাট্যের গাফিলতিকেই দায়ি করছেন সমালোচকরা। ছবিতে মূল ভূমিকা তেজসের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির মধ্যে দিয়ে ভারতীয় বায়ু সেনার সাহসী সৈনিকদের কাজের ব্যপারে দেখানো হয়েছে। কিন্তু তারপরেও দর্শকদের মন ছুঁতে পারেনি ছবিটি। অন্যদিকে টাইগার শ্রফের ‘গণপথ’ ও একই পথে হেঁটেছেন। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছে, আবার সমালোচকদেরও শিকারে পরিণত হয়েছে ছবি দুটি।  –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ‘তেজস’‘দ্য কাশ্মীর ফাইলস’অ্যানিমেলআদিপুরুষটাইগার থ্রিরণবীর
Previous Post

ছিনতাইয়ের বিনিময়ে পেত কয়েক পুরিয়া গাঁজা!

Next Post

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত

Next Post
গাজায় আহত সাংবাদিকের চিকিৎসা চলছে, আশপাশে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত

কুয়েতের নতুন আমিরের ছবি, ক্রাউন প্রিন্স মিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের নতুন আমির হলেন ক্রাউন প্রিন্স মিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT