চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের বিনিময়ে পেত কয়েক পুরিয়া গাঁজা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in অপরাধ
A A
তিন যুবককে আটক করে পুলিশ, চুরির অভিযোগে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকাই, ভাসমান, মাদকসেবীদের নিয়ে একটি ছিনতাইকারী চক্র পরিচালনা করত মো. জসিম ওরফে ডোম জসিম (২৬)।  নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই দলের সদস্যদের কয়েক পুরিয়া গাঁজা দিয়ে পুরস্কৃত করা হত।

ঢাকার চিহ্নিত ছিনতাইকারী মো. জসিম ওরফে ডোম জসিমকে (২৬) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার অন্য দু’জন হলো- মো. রাসেল ওরফে রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে কাওরান বাজার সিএ ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার ৩ জনই ছিনতাইকারী। ডোম জসিম এই দলের প্রধান। জসিম একসময় ডোম হিসেবে কাজ করত। পরে সে পেশা ছেড়ে ছিনতাই শুরু করে। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে সে নিজেই একটি দল গঠন করে।

সে টোকাই, ভাসমান, মাদকসেবীদের দলে নেয়। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যায়। নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দিত জসিম।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় কেউ যদি তাদের আটকায় তাহলে তাদের ছুরি মেরে দেয় তারা। প্রতি ছিনতাইয়ের বিনিময়ে তাদের কয়েক পুরিয়া গাঁজা দেওয়া হয়।

এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই করতে থাকে। গতকাল রাতেও তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডোম জসিমের বিরুদ্ধে ৪টি, মো. রাসেল ওরফে রিয়াজের বিরুদ্ধে ৩টি এবং রাজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

Tags: গ্রেপ্তারছিনতাইছিনতাই চক্রতেজগাঁও থানা
Previous Post

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

Next Post

চলতি বছরে বলিউডের পাঁচ মন্দ ছবি

Next Post
বলিউডের পাঁচটি মন্দ সিনেমার পোস্টার, বিভিন্ন গল্প ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে বলিউডের পাঁচ মন্দ ছবি

গাজায় আহত সাংবাদিকের চিকিৎসা চলছে, আশপাশে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT