চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই শিশুর আর্তনাদে স্তব্ধ ভেনিস, ২৩ মিনিটের রেকর্ড করতালি

গাজার ট্র্যাজেডি নিয়ে সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’, রেকর্ড করলো ভেনিসে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ভেনিসে শিশুর আর্তনাদে স্তব্ধ সমাবেশের ছবি, উপস্থিত দর্শক ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ল ফিলিস্তিন সংকট নিয়ে তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়ার সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। বুধবার (৩ সেপ্টেম্বর) ভেনিসের স্থানীয় সময় সন্ধ্যায় হয় সিনেমাটির বিশ্বপ্রিমিয়ার। আর সিনেমাটি শেষ হতেই কড়তালিতে রেকর্ড গড়ে সিনেমাটি!

ভেনিসে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ছবিটি পেয়েছে টানা ২৩ মিনিট ৫০ সেকেন্ডের স্টেন্ডিং অভেশন (দাঁড়িয়ে করতালি)। এদিকে আলো নিভে গেলে দর্শকরা একসঙ্গে স্লোগান দেন- “ফ্রি প্যালেস্টাইন।”

প্রায় চব্বিশ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেল সিনেমাটি

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার বিষয়বস্তু করা হয়েছে ২০২৪ সালের জানুয়ারির সেই ভয়াবহ হত্যাযজ্ঞ, যেখানে নিহত হন ৫ বছরের হিন্দ রজব, তার চার কাজিন, খালা–খালু এবং দু’জন প্যারামেডিক।

ওইদিন ৫ বছর বয়সী হিন্দ রজব গাজায় পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেঁচে থাকা একমাত্র হিন্দ ফোন করে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের কাছে সাহায্য চান। তবে অ্যাম্বুলেন্স ও হিন্দ— দু’জনকেই পরে টার্গেট করে হামলা চালানো হয়। যে ঘটনাটি পৃথিবীতে বেশ আলোড়ন তুলেছিলো।

প্রদর্শনী শেষে অভিনেতা মোটাজ মালহিস দর্শকের কাছ থেকে একটি ফিলিস্তিনি পতাকা নিয়ে উঁচিয়ে ধরেন। অনেক দর্শক ছবির সময় ও শেষে অশ্রু সংবরণ করতে পারেননি বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম।

শিশুর ছবি ধরে রাখছেন পরিবারের সদস্যরা, ভেনিসে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ
সেই হিন্দ রজবের ছবি নিয়ে প্রিমিয়ারে শিল্পী ও কলাকুশলীরা

এর আগে ব্র্যাড পিট, জোয়াকিন ফিনিক্স, রুনি মারা, আলফোনসো কুয়ারন ও জনাথন গ্লেজার নির্বাহী প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত হন। প্রিমিয়ারে উপস্থিত ‘জোকার’ খ্যাত ফিনিক্স ও মারা টিমের সঙ্গে করতালিতে অংশ নেন।

প্রদর্শনী শেষে নির্মাতা কাওথার বেন হানিয়া বলেন,“এমন একটি চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন ছিল। কারণ সংবাদ আমাদের যে তথ্যগুলো মনে করিয়ে দেয়, আমরা তা প্রায়ই ভুলে যাই। পাঁচ বছরের শিশু হিন্দের কণ্ঠ আসলে গাজার কণ্ঠস্বর, যারা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে।”

গোল্ডেন লায়ন প্রতিযোগিতায় থাকা ছবিটি দর্শক ও সমালোচকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিউনিসিয়া ইতোমধ্যেই ছবিটিকে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে নিজেদের অফিশিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত করেছে।

শিশুর ছবি হাতে নিয়ে ভেনিসে উপস্থিত দর্শকদের আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
হিন্দ রাজাবকে উঁচিয়ে ধরলেন শিল্পীরা

প্রেস কনফারেন্সে অভিনেত্রী সাজা কিলানি বলেন, “এটা কোনো কল্পকাহিনি নয়। হিন্দের গল্প একটি জাতির বেদনার প্রতীক। হাজারো শিশু নিহত হয়েছে গত দুই বছরে। তাদের প্রতিটি কণ্ঠের প্রতিনিধিত্ব করছে হিন্দ।”

ছবিটি নিয়ে ডেডলাইন ম্যাগাজিনের সমালোচক ড্যামন ওয়াইজ লেখেন, “এটি একটি অসাধারণ সিনেমা, যা গাজার মুক্তিকামী আন্দোলনের জন্য আলোর দিশারি হতে পারে। সিনেমার ভাষায় এটি ভীষণ জরুরি ও শক্তিশালী।”

এর আগে কাওথার বেন হানিয়ার ছবি ‘ফোর ডটার্স’ অস্কারে সেরা ডকুমেন্টারির মনোনয়ন পেয়েছিল। তার আরেকটি ছবি ‘দ্য মেন হু সোল্ড হিজ স্কিন’ ২০২১ সালে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। ডেডলাইন

Tags: কাওথার বেন হানিয়াজোয়াকিন ফিনিক্সতিউনিসিয়াফিলিস্তিনফ্রি প্যালেস্টাইনব্র্যাড পিটভেনিস চলচ্চিত্র উৎসবরুনি মারালিড বিনোদন
Previous Post

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: ব্যারিস্টার কায়সার কামাল

Next Post

মেসির মতো কেউ আসবে না: স্কালোনি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির মতো কেউ আসবে না: স্কালোনি

Bangladeshi cricket player waving to fans during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বললেন কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT