চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুর সেই মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বললেন কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket player waving to fans during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছর দৌড়ে প্রথম শিরোপা পেয়ে উল্লাসে মাতে দলটি, সঙ্গী হয় সমর্থকগোষ্ঠী। একপর্যায়ে শোকে পরিণত হয় বেঙ্গালুরুর উদযাপন দিনটি। পদদলিত হয়ে মারা যান ১১ জন। আহত হন শতাধিক।

৪ জুন ঘটে যাওয়া সেই দিনটি নিয়ে মুখ খুললেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। বেঙ্গালুরুর ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় কোহলি বলেছেন, ‘৪ জুনের ঘটে যাওয়া ঘটনাটির মতো কিছু হৃদয়বিদারক ঘটনার জন্য অন্তত আমি প্রস্তুত ছিলাম না। এমন এক মুহুর্ত ছিল, যেখানে আনন্দের মুহুর্তটি বিপর্যয়ে রূপ নিয়েছিল। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবার ও আহত সমর্থকদের জন্য আমি প্রার্থনা করছি। আপনাদের এই অপূরণীয় ক্ষতি আমাদের গল্পেরই অংশ।’

সেদিনের শিরোপা উদযাপনের সময়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রাণহানির ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল, সেজন্য
কর্ণাটক সরকারের কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। সরকার উচ্চ আদালতে জমা দেয়া প্রতিবেদনে তুলে ধরে, উদযাপন অনুষ্ঠান আয়োজনে অনুমতি না নেয়া ও অব্যবস্থাপনার কথা।

সম্প্রতি বেঙ্গালুরু কর্তৃপক্ষ নিহত সকলের পরিবারকে ২৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ছয়টি পয়েন্টের একটি বিশদ পরিকল্পনাও প্রকাশ করেছে। জানিয়েছে, নিহত সমর্থকদের স্মরণে শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

Tags: আইপিএলভিরাট কোহলিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুলিড স্পোর্টস
Previous Post

মেসির মতো কেউ আসবে না: স্কালোনি

Next Post

গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ আসামিরা আপিলেও খালাস

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো ও ভবনের ছবি, বাংলাদেশি সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ আসামিরা আপিলেও খালাস

সংবাদ সম্মেলনে দুই কর্মকর্তা, microphones ও নোটবুকের সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT