চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে নির্বাচন: রাশিয়া-চীন-ইরানের সমালোচনার কড়া জবাব যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 11, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের মুখপাত্রের দৃঢ় ও আক্রোশপূর্ণ বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলকভাবে আয়োজন করতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন এবং ইরানের সমালোচনার জবাব দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

গতকাল সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন এবং ইরানের সমালোচনা প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন ম্যাথিউ মিলার।

ব্রিফ্রিংয়ে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জোরালো প্রত্যাশাকে রাশিয়া, চীন এবং ইরান ‘হস্তক্ষেপ’ বলে সমালোচনা করেছে। গত সপ্তাহে আমরা দেখেছি রাশিয়া, চীন এবং ইরান যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে। ইরান তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এসংক্রান্ত একটি ডকুমেন্টারি সম্প্রচার করেছে। যদিও নর্থ কোরিয়া থেকে এ ইস্যুতে এখনো কোনো বিবৃতি আমার চোখে পড়েনি! এবিষয়ে আপনার মন্তব্য কী?

জবাবে মিলার বলেন, আমি জানিনা কেন এমনটা বলা হচ্ছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এই দাবিতে যে কেউ আপত্তি জানাতে পারে। তবে যে বিষয়টা এখানে স্মরণ করিয়ে দিতে চাই তা হলো, আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যে প্রত্যাশার কথা জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির বিষয়ে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছরের। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে (জেনুইন ডেমোক্রেটিক প্রসেস) সমর্থন করি। আমি জানিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আহবানে তাদের আপত্তি কেনো? কেনোইবা এ বিষয়টিকে মেনে নিতে পারছেনা। এর আগে অন্য একটি প্রশ্নের জবাবে আমি বলেছি- অন্য কোনো দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ মনে করিনা, বরং এই সমালোচনাকে আমাদের গণতন্ত্র শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি।

ব্রিফ্রিংয়ে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, আন্ডার সেক্রেটারি জেয়া এবং সহকারী সেক্রেটারি লু বাংলাদেশ এবং ভারত সফরে রয়েছেন। সরকার এবং বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা করে এই দুই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন?

জবাবে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র বলেন, আপনি যথার্থ বলেছেন। আন্ডার সেক্রেটারি জেয়া জুলাইয়ের ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি মানবাধিকার, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবপাচার প্রতিরোধ নিয়ে কথা বলবেন। এছাড়াও তিনি মতপ্রকাশ এবং সংগঠনের স্বাধীনতা, মানবাধিকার, শ্রম, পিছিয়ে থাকা গোষ্ঠীর অন্তর্ভুক্তি, আইনের শাসন এবং গণতন্ত্র নিয়ে সিভিল সোসাইটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

Tags: নতুন মার্কিন ভিসানীতিবাংলাদেশের জাতীয় নির্বাচনম্যাথিউ মিলার
Previous Post

ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ও চক্রান্ত: মির্জা ফখরুল

Next Post

তাসকিন-শরিফুল-তাইজুলকে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

Next Post
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন-শরিফুল-তাইজুলকে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক ভারতের সংবাদ পাঠ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT