চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 11, জুলাই 2023
in তথ্যপ্রযুক্তি
A A
কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক ভারতের সংবাদ পাঠ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশায় ঐতিহ্যবাহী শাড়ি পরে, চুল বেঁধে, কপালে ছোট্ট টিপ দিয়ে, কানে দুল পরে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে কাজে লাগিয়ে তৈরি রোবট সংবাদ উপস্থাপক লিসা। কৃত্রিম বলেই যান্ত্রিক নয়, লিসার কণ্ঠে আবেগের ছোঁয়াও স্পষ্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত রোববার ভারতের ওড়িশা রাজ্যের ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) চ্যানেলে  সংবাদ পাঠ করেছে রোবট সংবাদ উপস্থাপক লিসা। এর আগে এপ্রিলে দেশটির প্রথম এআই সঞ্চালক হিসেবে ভারতে আত্মপ্রকাশ করে ইন্ডিয়া টুডে গ্রপের আজ তক নিউজ চ্যানেলের রোবট সংবাদ উপস্থাপক সানা।

লিসাকে খবর পাঠের আগেই সবার সঙ্গে আলাপ করিয়ে দেন ওটিভির অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পন্ডা। তিনি বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে, এখন এআই-এর যুগ। সে কারণেই সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Meet Lisa, OTV and Odisha’s first AI news anchor set to revolutionize TV Broadcasting & Journalism#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/NDm9ZAz8YW

— OTV (@otvnews) July 9, 2023

লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের প্রথম এআই উপস্থাপক। এখন থেকে ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বে লিসা। লিসা ওড়িয়া ভাষা এখনো ভালো করে রপ্ত করে উঠতে পারেনি। তাকে ভাষা শেখানোর কাজ চলছে। ভাল ভাবে ওড়িয়া বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমেও লিসাকে দেখা যাবে। ওড়িশার এই এআই সঞ্চালকের উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন দর্শকও। তারা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাদের আগ্রহ জন্মেছে।

সোশ্যাল মিডিয়ায় এরমধ্যেই তার নামে তৈরি হয়েছে পেজ। অদূর ভবিষ্যতে কৃত্রিম বৃদ্ধিমত্তার বদৌলতে সাংবাদিকতার নতুন দিগন্ত খুলে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ২০১৮ সালে প্রথম এআই নিউজ অ্যাঙ্কর ব্যবহার করা শুরু করে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া, সেই থেকেই এই ধারণাটি গতি পেয়েছে।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাভারত
Previous Post

তাসকিন-শরিফুল-তাইজুলকে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন

Next Post

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো ফিফা

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো ফিফা

প্রেস কনফারেন্সে বক্তা ও সাংবাদিকরা, বাংলাদেশের সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বিষয়ে যে বার্তা দিলেন ইইউ প্রতিনিধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT