জাতীয় নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে থেমে থাকতে চায় না যুক্তরাষ্ট্র, দু’দেশের সম্পর্কোন্নয়নে সামনে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। নির্বাচন নিয়ে দেশটির ভিন্ন অবস্থান থাকলেও তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায় বলেও জানান তিনি।







