চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের লড়াইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বাড়তি এক রোমাঞ্চ। ক্রীড়াঙ্গনে দুই প্রতিবেশী দেশের লড়াইটা পায় ভিন্ন এক মাত্রা। জাতীয় দলের গণ্ডি পেরিয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টও ব্যতিক্রম নয়। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে লিগপর্বের ম্যাচটিও হয়েছে জমজমাট। আক্রমণ, পাল্টা আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করে দর্শকরা। মোসাম্মৎ সাগরিকার শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ১-০ গোলের নাটকীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট পেল লাল-সবুজের দল।

দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ টেবিলের শীর্ষে আছে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। গোল পার্থক্যে সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপাল। সব ম্যাচ হারা ভুটানের পয়েন্টের খাতা শূন্য।

নির্ধারিত সময়ের খেলা শেষে মেলেনি গোলের দেখা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। আফিদার লম্বা পাসে বল নিয়ে এগিয়ে যান নেপালের সঙ্গে জোড়া গোল পাওয়া সাগরিকা। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে খেলার অন্তিম লগ্নে কমলাপুরের দর্শকদের জয়ের উল্লাসের উপলক্ষ এনে দেন বাংলাদেশের নাম্বার টেন।

রোববার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক পায় বাংলাদেশ। স্বাগতিক দলের অধিনায়ক আফিদা খন্দকারের দূরপাল্লার শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়।

নবম মিনিটে ভয় ধরিয়েছিল ভারত। সুলাঞ্জনা রাউলের বাঁ প্রান্ত থেকে বাড়ানো বল আদায় করেন ডি বক্সে থাকা নেহা। তবে আফিফা ও জয়নব বিবি রিতার বাধা ডিঙিয়ে বল জালে জড়াতে সক্ষম হননি।

মিনিট তিনেক পর নেহার জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশি গোলরক্ষক স্বর্ণা রানি মন্ডল।

দারুণ পাসিং ফুটবলের নিদর্শন দেখিয়ে আক্রমণ হানে লাল-সবুজের দল । স্বপ্না রানির দূরপাল্লার কিক ২১ মিনিটে পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।

খেলার ৩০ মিনিটে ভিক্ষিত বারা ডি বক্স বরাবর শট নেন। গোলমুখে ভারতীয় ফুটবলার পূজা থাকলেও দৌড়ে সামনে এসে বল গ্লাভসবন্দি করেন স্বর্ণা। ৪৪ মিনিটের মাথায় নেহার বাঁ প্রান্ত থেকে নেয়া কিকও স্বর্ণা ধরে ফেলেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ফাউলের শিকার হন মুনকি আক্তার। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। আফিদার বাঁকানো শট অল্পের জন্য জালের দেখা পায়নি।

বিরতির পর ৫৩ মিনিটে নেহার হেড নিলেও বাংলাদেশের গোলরক্ষক বলের লাইনে থাকায় অনায়াসেই ধরেন।

৬৪ মিনিটে উমেলাহ মারমার বদলে রুমা আক্তারকে মাঠে নামান স্বাগতিক দলের কোচ সাইফুল বারী টিটু। স্বপ্নার কর্নারে ৬৭ মিনিটে সুরমা জান্নাতের হেড প্রতিহত করেন ভারতের গোলরক্ষক আনিকা দেবী। পাঁচ মিনিট পর আবারো স্বপ্নার কর্নার কিকে বল পাওয়া আফিদার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে লিড পায়নি বাঘিনীরা।

জমজমাট ম্যাচের ৮৪ মিনিটে সুরমার হেড জালে প্রবেশের আগ মুহূর্তে বল বিপদমুক্ত করেন চানু তইজাম। মিনিট তিনেক পর গোলরক্ষকের ভুল পাসে বল পান মুনকি। আনিকাকে একা পেয়েও মাটি কামড়ানো শট নেন। গোলরক্ষক পা দিয়ে বল প্রতিহত করলে বাংলাদেশের এ যাত্রায় সহজ গোলের সুযোগ হারায়। তবে যোগ করা সময়ে সাগরিকার গোলে সকল আক্ষেপের ঘটে অবসান। গ্যালারিতে দর্শকের হাতে উড়তে থাকে বাংলাদেশের বিজয় নিশান।

আগামী মঙ্গলবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আসর থেকে ছিটকে যাওয়া ভুটান। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। একইদিন দুপুর ৩টায় অঘোষিত সেমিফাইনালে খেলবে ভারত ও নেপাল।

Tags: কমলাপুরবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

অর্থের অভাবে নবজাতককে দান করেছেন বাবা-মা

Next Post

নির্বাচন ইস্যুতে ভিন্ন অবস্থান থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশের একজন প্রতিনিধি মিয়ানমার প্রতিনিধি সঙ্গে সাক্ষাৎ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ইস্যুতে ভিন্ন অবস্থান থাকলেও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার যুদ্ধ পরিস্থিতির রেশ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির রেশ বাংলাদেশ সীমান্তে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT