মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে আজ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী দিনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চীন ও ইরানের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের বর্তমান অবস্থানকে ‘বড় পদোন্নতি’ হিসেবে উল্লেখ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।








