চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসীদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে দুই দেশ: পররাষ্ট্রমন্ত্রী

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:00 অপরাহ্ন 02, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের রাষ্ট্রদূত ড. হাছান মাহমুদ বক্তব্য দিচ্ছেন, সভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিসূত্রে সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং যারা যেতে ইচ্ছুক এমন বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ-সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১ জুলাই) সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি পাঠানোর বিষয়ে আরও স্বচ্ছতা আনা এবং শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো: জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসী শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও দূতাবাসের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকান্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে, সৌদি সরকারও ভূয়সী প্রশংসা করেছে।

জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্ববহ উল্লেখ করে হাছান মাহমুদ প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা, অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় হিসাব রক্ষণাবেক্ষণ, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে খণ বিতরণসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলা, দেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকা এবং দূতাবাসের কনস্যুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

Tags: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদপ্রতারণাপ্রবাসীরক্ষাসৌদি আরব
Previous Post

দিশার হাতে প্রভাসের নামে ট্যাটু? উসকে গেল প্রেমের গুঞ্জন

Next Post

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

Next Post
অগ্নিনির্বাপণ কর্মীরা কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আজিজ আহমদ ভূঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT