চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিশার হাতে প্রভাসের নামে ট্যাটু? উসকে গেল প্রেমের গুঞ্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 02, জুলাই 2024
in বিনোদন
A A
প্রভাসের নামে ট্যাটু দেখছেন দিশা, প্রেমের গুঞ্জন উসকে দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সহ অভিনেতা প্রভাসকে মন দিয়েছেন দিশা পাটানি। দুজনের প্রেম জমে নাকি ক্ষীর! এবার নতুন করে উসকে গেল তাদের প্রেমের গুঞ্জন। যার নেপথ্যে আছে দিশার হাতের নতুন ট্যাটু।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, দিশা পাটানি আকাশি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট পরে বেরোচ্ছেন। কাঁধে সাদা ব্যাগ নেওয়া। আর চোখে সানগ্লাস। ঠিক তখনই পাপারাজ্জিদের চোখ আটকায় দিশার বা হাতের ট্যাটুতে। যেখানে লেখা ‘পিডি’। যার পরই উসকে গিয়েছে তাদের প্রেমের গুঞ্জন।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দিশা পাটানিকে রক্সি নামক চরিত্রে দেখা গিয়েছে। অন্যদিকে নাগ অশ্বিন পরিচালিত ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব। এই ছবিতে একসঙ্গে প্রথমবার কাজ করলেন তারা। এবার পর্দায় তাদের কেমিস্ট্রির বাস্তবেও গুঞ্জন ছড়াল। যেটি আরো বাড়ল দিশার হাতের নতুন ট্যাটু দেখে।

যদিও যে ছবি প্রকাশ্যে এসেছে সেটা কতটা সত্য সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু ভক্তরা মোটেই সেসবের পরোয়া না করে নিজেদের মতো করে গুঞ্জনে মন দিয়েছেন। এবং অনুমান করা শুরু করেছেন যে এই ‘পিডি’ অক্ষর দুটোর ফুল ফর্ম কী হতে পারে।

দিশা পাটানির হাতে লেখা এই ‘পিডি’ অক্ষর দুটো দেখে কোন কোন নেটিজেন মনে করছেন এটার পুরো অর্থ হচ্ছে প্রভাস ডার্লিং। এবং তাদের মতে এই দুই তারকা নাকি সত্যিই প্রেম করছেন।

যদিও কারও মতে আবার অভিনেত্রী নিজের নামের আদ্যক্ষরগুলো উল্টো করে লিখেছেন। অর্থাৎ দিশা পাটানির ‘দিপি’ টা উল্টো করে ‘পিডি’ লিখেছেন। কারও মতে আবার তাদের দুজনের নামের শুরুর অক্ষর দুটো দিয়ে এই ট্যাটু করিয়েছেন দিশা। মানে প্রভাসের ‘পি’ আর দিশার ‘ডি’।

ভাইরাল ছবিতে দেখা গেছে, দিশা পাটানি আকাশি রঙের ক্রপ টপ এবং সাদা প্যান্ট পরে বেরোচ্ছেন। কাঁধে সাদা ব্যাগ নেওয়া। আর বা হাতেই সেই ‘পিডি’ ট্যাটু করা। চোখে রয়েছে সানগ্লাস। তবে তাঁরা সত্যিই প্রেম করছেন না পুরোটাই গুজব এটা নিয়ে এখনও তাঁরা আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি।-টাইমস অব ইন্ডিয়া

Tags: কল্কি ২৮৯৮ এডিগুঞ্জনদিশা পাটানিপ্রভাসপ্রেম
Previous Post

বিসিবির সভা আজ; বড় কোন পরিবর্তনের ইঙ্গিত!

Next Post

সৌদি প্রবাসীদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে দুই দেশ: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের রাষ্ট্রদূত ড. হাছান মাহমুদ বক্তব্য দিচ্ছেন, সভা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রবাসীদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে দুই দেশ: পররাষ্ট্রমন্ত্রী

অগ্নিনির্বাপণ কর্মীরা কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT