চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 23, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
United States flag waving with Statue of Liberty in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে বলে নতুন নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের দাবি, বৈধ অভিবাসনব্যবস্থাকে আরও কার্যকর ও কঠোর করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াকে নির্ধারিত ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য। তাদের মতে, বিদ্যমান আইনি ব্যবস্থার বিভিন্ন ফাঁক ব্যবহার করে আবেদনকারীরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই স্থায়ী মর্যাদার আবেদন করতে না পারেন, তা নিশ্চিত করতেই নতুন নির্দেশনা আনা হয়েছে।

শুক্রবার (২২ মে) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) নতুন নির্দেশনা জারি করে জানায়, যুক্তরাষ্ট্রে থেকেই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ বা স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়; এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন একটি বিষয়।

এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানায়, যেসব বিদেশি নাগরিক সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তাঁদের আবেদন করতে নিজ দেশে ফিরতে হবে। এতে অভিবাসনব্যবস্থায় আইনি সুযোগের অপব্যবহার কমবে এবং পুরো প্রক্রিয়া আইনের আওতায় পরিচালিত হবে বলে দাবি করা হয়।

ইউএসসিআইএস জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন কাঠামো মূলত এমনভাবে গড়ে তোলা হয়েছে, যেখানে অস্থায়ী ভিসাধারীদের সফরের নির্ধারিত উদ্দেশ্য শেষ হলে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা করা হয়। তবে প্রতিটি আবেদন আলাদাভাবে ও পরিস্থিতি বিবেচনায় মূল্যায়ন করা হবে। অর্থাৎ নতুন নীতি সবার ক্ষেত্রে একইভাবে প্রয়োগ হবে না; আবেদনকারীর নথিপত্র ও পরিস্থিতি পৃথকভাবে পর্যালোচনা করবেন অভিবাসন কর্মকর্তারা।

নির্দেশনায় কর্মকর্তাদের আবেদন মূল্যায়নের সময় কয়েকটি বিষয় কঠোরভাবে যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিসার শর্ত ভঙ্গ, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা, প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নেওয়া এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নির্ধারিত শর্ত মানা হয়েছে কি না।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রাখা হয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, ডুয়াল ইনটেন্ট অনুমোদিত কিছু ভিসা ক্যাটাগরির আওতায় থাকা ব্যক্তিরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের পাশাপাশি আইনিভাবে গ্রিন কার্ডের পথ অনুসন্ধান করতে পারবেন। তবে এসব ভিসা গ্রিন কার্ড পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং সফরের মেয়াদ শেষ হলে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও বহাল থাকবে।

সংস্থাটি আরও জানিয়েছে, নতুন ও সংশোধিত নির্দেশনার ফলে অন্যান্য অভিবাসন মামলার নিষ্পত্তিতে জনবল ও সম্পদের কার্যকর ব্যবহার সম্ভব হবে।

অভিবাসী অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠন ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এ নিয়ম কার্যকর হলে অনেক আবেদনকারীকে ঝুঁকিপূর্ণ বা অস্থিতিশীল পরিবেশে থাকা নিজ দেশে ফিরে গিয়ে গ্রিন কার্ড আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হতে পারে।

শরণার্থী ও অভিবাসীদের সহায়তাকারী অলাভজনক সংস্থা এইচআইএএস বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও অবহেলিত শিশুরা এ নীতির কারণে বেশি ক্ষতির মুখে পড়তে পারেন। কারণ, স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়ার কিছু ধাপ সম্পন্ন করতে তাঁদেরও যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন কঠোর করা এবং দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ সীমিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এ নির্দেশনা এসেছে। এর আগে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যম কর্মীদের কিছু ভিসার মেয়াদ কমানোর পদক্ষেপও নিয়েছিল ট্রাম্প প্রশাসন।

Tags: ট্রাম্প প্রশাসননতুন নির্দেশযুক্তরাষ্ট্র
Previous Post

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

Next Post

ব্যাচেলরদের নেপাল সফরেই বাজিমাত!

Next Post
নেপালে বন্ধুদের সাথে আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাচেলরদের নেপাল সফরেই বাজিমাত!

শিশুদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্রে মা ও শিশু, দুর্যোগ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT