চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 23, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চট্টগ্রাম রেলস্টেশনে ঈদযাত্রার জন্য যাত্রীরা ট্রেনে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে আজ শনিবার (২৩ মে)। ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের রেলযাত্রা। এরপর একে একে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে যায় আরও কয়েকটি ট্রেন।

সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অন্তত ১২টি ট্রেন ছেড়ে গেছে। তবে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে স্টেশন ত্যাগ করেছে।

সবশেষে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ‘রংপুর এক্সপ্রেস’। ট্রেনটির সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছাড়ে সাড়ে ৯টায়। অন্যদিকে, জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ১০টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনটি স্টেশন ত্যাগ করেনি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে অনলাইনে টিকিট সংগ্রহে কোনো জটিলতা হচ্ছে কি না এবং নির্ধারিত আসনে বসে যাত্রা করতে পারছেন কি না, তা জানতে চান।

যাত্রীরা জানান, এখন পর্যন্ত অতিরিক্ত চাপ না থাকায় নির্ধারিত আসন পেতে বড় ধরনের সমস্যা হচ্ছে না। তবে কয়েকজন যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কিছু বগিতে ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।

যাত্রীদের অভিযোগ শুনে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন রেলওয়ের মহাপরিচালক।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে অবস্থান করে দেখা যায়, বেশির ভাগ ট্রেনই তুলনামূলকভাবে সময়মতো প্ল্যাটফর্ম ছাড়ছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচও সংযুক্ত করা হয়েছে।

এ সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসে যাত্রার প্রস্তুতি নিতে দেখা যায় গৃহিণী সালমা বেগমকে। বেলা সোয়া ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও সেটি স্টেশন ছাড়ে ১১টা ২১ মিনিটে।

Tags: ঈদুল আজহাঘরমুখো মানুষ
Previous Post

চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Next Post

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

Next Post
United States flag waving with Statue of Liberty in background. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

নেপালে বন্ধুদের সাথে আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাচেলরদের নেপাল সফরেই বাজিমাত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT