চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আছিয়ার হত্যাকারীদের দ্রুত বিচারের আহ্বান জামায়াত আমিরের

শামীম খান by শামীম খান
5:19 অপরাহ্ন 15, মার্চ 2025
in - সেমি লিড, জনপদ, মাগুরা, রাজনীতি
A A
জামায়াত আমিরের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ ও সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, শুধু আছিয়া নয় সমাজে এই ধরনের যত ভয়ংকর অপরাধ সংঘটিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। বিচারের সময় সীমা ৯০ দিন যেন ৯১ দিন না হয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজে কালো মানুষদের মুখোস উন্মোচন করুন। যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়। সবাই তাদের ঘৃণা করে। সমাজ যাতে তাদের বয়কট করে। এই মেয়ের হত্যাকারিদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে এটাও দেখতে চাই। তাহলে হয়তো এই পরিরবারটি মানসিক সান্তনা পাবে। দেশবাসী সান্তনা পাবে। তাহলে লম্পটদের শিক্ষা হবে।

শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দলপুর ইউনিয়নের জারিয়ায় আছিয়ার গ্রামে এসে এসব কথা বলেন।

শফিকুর রহমান সকাল সাড়ে ৯ টায় সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে নামেন। পরে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ড. মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ তাহের, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য খুলনার অঞ্চলের দায়িত্বে থাকা মোবারক হোসেনসহ অন্যরা।

পরে তিনি আছিয়ার কবর জিয়াতর করে সেখানে দোয়া করেন। এরপর আছিয়ার বাড়িতে যান কিন্তু সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না। যে কারণে তাদের সাথে তিনি দেখা করতে পারেননি। তবে সেখানে উপস্থিত আছিয়ার ফুপু ধলাই বেগমেরসহ অপর কয়েকজনের সাথে কথা বলে সমবেদনা জানান ড. শফিকুর রহমান । পাশপাশি তার মোবাইল নম্বর দিয়ে পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

Tags: আমির ড. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামী
Previous Post

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

Next Post

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ ১৬ মার্চ, পরীক্ষা ১২ এপ্রিল

Next Post
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো, শিক্ষা ও উচ্চশিক্ষার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ ১৬ মার্চ, পরীক্ষা ১২ এপ্রিল

সন্দেহজনক ব্যক্তি মোটরসাইকেল চুরির জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মন্দিরে গ্রেনেড হামলা, সন্দেহের তালিকায় পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT