চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মন্দিরে গ্রেনেড হামলা, সন্দেহের তালিকায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 15, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সন্দেহজনক ব্যক্তি মোটরসাইকেল চুরির জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে অমৃতসরের একটি মন্দিরে হ্যান্ড গ্রেনেডের মাধ্যমে হামলার চালানোর অভিযোগ উঠেছে দুই মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এইসময় অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্যরাতে খান্ডওয়ালায় অবস্থিত ঠাকুরদ্বারা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, মন্দিরে গ্রেনেড হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই হামলার ঘটনায় পাকিস্তানের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাট শুনশান। কাউকে যেতে দেখা যাচ্ছে না রাস্তা দিয়ে। এমন সময়ই মোটরসাইকেলযোগে দুই যুবক এসে দাঁড়ালেন মন্দিরের সামনে। বাইক থেকে একজন নেমে গ্রেনেড ছুড়ে দিলেন মন্দিরের ভিতরে। তার পরই দৌঁড়ে বাইকে উঠলেন এবং বাইক স্টার্ট দিয়ে পালিয়ে গেল সেখান থেকে। তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটল মন্দিরে।

বিস্ফোরণ পরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেনেড হামলার সময় মন্দিরের ভিতরে ছিলেন পুরোহিত। যদিও তিনি চোট পাননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অমৃতসর পুলিশের কমিশনার জিপিএস ভুল্লার বলেন, রাত ২টার দিকে আমাদের কাছে খবর আসে। খবর পেয়েই আমরা মন্দিরে আসি। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়। আমরা এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলি। এই হামলার সঙ্গে পাকিস্তানের আইএসআই-এর যোগ থাকতে পারে।’

ঘটনার তীব্র নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

Tags: ভারত
Previous Post

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ ১৬ মার্চ, পরীক্ষা ১২ এপ্রিল

Next Post

ইরাক-যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

Next Post
বিমান হামলার কারণে ধোঁয়া উড়ছে, সেনা ও স্থানীয় ব্যক্তিরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক-যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

দর্শকরা ঈদ উপলক্ষে আনন্দের সাথে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ রাঙাতে আসছে ‘জ্বীন ৩’-এর ‘কন্যা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT