চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in জনপদ, নেত্রকোনা
A A
গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবের নৃত্য পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে গারো সস্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির হল রুমে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

পরে হলরুমে আলোচনা সভায় একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ব্রেঞ্জন চাম্বুগং, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, কবি ও চলচ্চিত্র নির্মাতা রাজু আলীম, প্রচ্ছদশিল্পী চারুপিন্টু, গীতিকবি নিহার আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ড. আব্দুর রাশিদ, সুপ্রিমকোর্টের আইনজীবি সজয় চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, কবি জন ক্রসওয়েল খকসী, নারী নেত্রী রাখী দ্রং প্রমুখ।

আয়োজকরা জানান, নতুন ফসল ঘরে উঠার পর শস্যদেবতা ‘মিসি সালজংকে ফুল ও ফসল উৎসর্গ করা হয়। গারোদের ওয়ানগালা হচ্ছে আমন ধান ও শীতের শস্য ঘরে তোলার পর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পরবর্তী বছর যেন আরও ভাল ফলন পাওয়া যায় এই প্রার্থনাও করা হয় উৎসবে।

আলোচনা শেষে  বিভিন্ন এলাকা থেকে আগত গারো সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tags: ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব
Previous Post

রাষ্ট্রীয় নীতিতে তরুণদের প্রত্যাশাকে বিবেচনায় নিতে ইয়ুথ সামিটে আহ্বান

Next Post

‘টাইমড আউটের’ ভয়ে প্যাড ছাড়াই মাঠে হারিস

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাইমড আউটের’ ভয়ে প্যাড ছাড়াই মাঠে হারিস

মোহিত উর রহমান শান্ত হাসিমুখে ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু'র নৌকাকে জয়ী করার দায়িত্ব এবার আমাদের: মোহিত উর রহমান শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT