চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু’র নৌকাকে জয়ী করার দায়িত্ব এবার আমাদের: মোহিত উর রহমান শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in রাজনীতি
A A
মোহিত উর রহমান শান্ত হাসিমুখে ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের আওয়ামী লীগ রাজনীতির বটবৃক্ষ ও সিংহপুরুষ হিসেবে আখ্যায়িত করা হয় সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানকে। বর্ষীয়ান এ নেতা চলতি বছরের আগস্টে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শতলে ভিড়িয়েছেন অসংখ্য মানুষকে। ছিলেন আওয়ামী লীগের দুই বারের সংসদ সদস্য।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের রেখে যাওয়া সেই নৌকা এবার তার ছেলে মোহিত উর রহমান শান্তর হাতেই তুলে দেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মধ্যে তিনি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তিনি সেখানে তার নির্বাচনী এলাকা নিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরেছেন।

নির্বাচনী এলাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানিয়েছেন:আমাদের এই সদর আসনটি ময়মনসিংহ বিভাগেরও কেন্দ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত ১৪ বছরে জেলায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিভাগীয় শহরের উন্নয়নে সিটি করপোরেশন প্রশাসনকেই মূখ্য ভূমিকা পালন করতে হয় এটাই নিয়ম।  কিন্তু এই মহানগরের দ্বায়িত্ব যাদের উপর দেয়া হয়েছিল তাদের ব্যার্থতার কারণে ময়মনসিংহ সদরের বাসিন্দারা বেসিক নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত। এই নগর তাদের সবকিছু দিলেও এখানকার মানুষ, মাটি তাদের আপন হয়ে উঠেনি কখনও। আর সে কারণেই দল আমাকে দ্বায়িত্ব দিয়েছে শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেবার।

আমার স্বপ্ন এই ঐতিহ্যবাহী জনপদের হৃতগৌরব ফিরিয়ে আনা। জনগণের সমর্থন পেলে আমি সর্বোচ্চ চেষ্টা করব ময়মনসিংহকে স্মার্ট শিক্ষা ও সাংস্কৃতিক নগর হিসেবে গড়ে তুলতে। এ ব্যাপারে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। এরমধ্যে উল্লেখযোগ্য অপরিকল্পিত নগরায়ন রোধে কাজ করা। যানজট নিরসনে সড়কগুলো প্রশস্ত করা। ২০১৮ সালে গঠিত সিটি করপোরেশনের পুরনো ২১টি ওয়ার্ডের সঙ্গে যুক্ত শহরতলির আরো ১২টি ওয়ার্ডে নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো।

এছাড়াও তার রয়েছে নানামুখী উন্নয়নের পরিকল্পনা। সেগুলো নিচে তুলে ধরা হলো:

যানজট নিরসনে নগরীতে সাতটি লেভেলক্রসিংকে বাইপাস করে দেওয়া।  নগরের তিনটি মূল প্রবেশ পথে উড়াল সড়কের সম্ভাবনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া। ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা ব্যবস্থাপনার জন্য সংস্লিষ্টদের সহযোগীতা নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া,  ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতাল থেকে ১০০০ শয্যায় উন্নীত করা,  পর্যটন বান্ধব শিল্প গড়ে তুলতে উদ্যোগ নেওয়া। নারী উদ্যোক্তাদের জন্য অবকাঠামো উন্নয়ন, প্রাশাসনিক সহযোগীতার ব্যবস্থা করা। কর্মসমস্থান বাড়াতে শিল্প-কারখানা গড়ে তুলতে কাজ করা, সদর আসনের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন ও মুক্তিযুদ্ধের নানা নিদর্শন এবং এতিহ্যগুলোকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নির্বাচনী এলাকা নিয়ে নিজের চিন্তাভাবনা তুলে ধরে মোহিত উর রহমান শান্ত জানান: তিনি একজন রাজনীতিবীদ। কিন্তু সবার আগে তিনি এই সদরের সন্তান। ময়মনসিংহ তার আবেগের নাম। তার স্বপ্ন এই ঐতিহ্যবাহী জনপদের হৃতগৌরব ফিরিয়ে আনা। আমি জানি এই কাজটি করা খুব একটা সহজ হবে না। আর সে কারনেই আমি মানুসের কাছে যাচ্ছি, তাদের বোঝাচ্ছি। তাদের সমর্থন পেলে তিনি সর্বোচ্চে চেষ্টা করবেন ময়মনসিংহকে স্মার্ট শিক্ষা ও সাংস্কৃতিক নগর হিসেবে গড়ে তুলতে।

 

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

‘টাইমড আউটের’ ভয়ে প্যাড ছাড়াই মাঠে হারিস

Next Post

আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা’র মুক্তির দাবিতে সমাবেশ

Next Post
রেজিনা ওয়ালী লীনা’র মুক্তির দাবিতে সমাবেশে বক্তা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা’র মুক্তির দাবিতে সমাবেশ

নির্বাচনী সমীক্ষা ও বিশ্লেষণ বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি-জামায়াত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT