রোববার টাইটান নামের ডুবোজাহাজ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে নিখোঁজ হয়ে গেছে। টাইটান হলো একটি পাঁচ আরোহী ধারণ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল, যা চার হাজার মিটার গভীরে নামতে সক্ষম ও ঘণ্টায় প্রায় সাড়ে তিন মাইল গতিতে চলতে পারে।







