চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড ছবিতে ‘পাসুরি’ গানের রিমেক, সমালোচনার ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 21, জুন 2023
in বিনোদন
A A
বলিউডের পাসুরি গানের রিমেকের জন্য সমালোচনার ঝড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’। প্রথম ছবিতে জুটি বেধে অভিনয় করেই বেশ সাফল্যের মুখ দেখেছিল ছবিটি। যারই প্রেক্ষিতে আবারও ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে দেখা মিলছে এই জুটির। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় রয়েছে এই ছবি। মুক্তি পেয়েছে ছবির প্রচার ঝলকও। তবে এ বার অন্য এক কারণে বিতর্কের মুখে এই ছবি।

শোনা গেছে, কার্তিক ও কিয়ারা অভিনীত এই ছবিতে থাকতে চলেছে পাকিস্তানি গায়ক আলি শেঠির জনপ্রিয় গান ‘পাসুরি’র একটি ‘রিক্রিয়েশন’। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক। ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অনুরাগীরা।

ইতিমধ্যেই গানের জন্য চর্চায় রয়েছে ‘সত্যপ্রেম কি কথা’। ছবির একটি গানের শুটিং করার জন্য নাকি প্রায় ৭ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা! ছবির প্রচার ঝলকে দর্শকের নজরে এসেছে কার্তিক ও কিয়ারার রসায়নও। ছবির গান মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। তার মধ্যেই মিলল আলি শেঠির ‘পাসুরি’ গান নতুন ভাবে পরিবেশন করার এই খবর।

শোনা যাচ্ছে, গানের জন্য মুম্বাইয়ে অতিরিক্ত কয়েক দিন শুটও করবেন কার্তিক ও কিয়ারা। তবে এই খবরে মোটেই খুশি নন পাকিস্তানি অনুরাগীরা। সেই ছাপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

নির্মাতাদের এই সিদ্ধান্তকে খোঁচা দিয়ে তাঁদের মন্তব্য, ‘‘বলিউড অন্য শিল্পীদের জনপ্রিয় গান রিমেক করা ছাড়া আর কী-ই বা করতে পারে!’’ বলিউডের বর্তমান সংগীতশিল্পীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ‘পাসুরি’ নিয়ে কাটাছেঁড়া আদপে তাদের ছবির প্রচারের কোনও কাজে লাগবে না, দাবি পাকিস্তানি অনুরাগীদের।

যদিও ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে আলি শেঠির ‘পাসুরি’ গানের রিক্রিয়েশন নিয়ে এখন পর্যন্ত কোন ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। এমনকি এ নিয়ে এখনও মুখ খোলেননি জনপ্রিয় পাকিস্তানি গায়ক আলি শেঠি নিজেও।

সূত্র: বলিউড লাইফ

Tags: ‘সত্যপ্রেম কি কথা’আলি শেঠিকার্তিককিয়ারাপাসুরিরিমেক
Previous Post

রাজশাহী সিটি নির্বাচনে তৃতীয়বারের মতো খায়রুজ্জামান লিটন বিজয়ী

Next Post

টাইটানিক দেখতে যাওয়া টাইটান নিখোঁজ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটানিক দেখতে যাওয়া টাইটান নিখোঁজ

রাজশাহী সিটি করপোরেশনের লোগো, জল ও বইয়ের প্রতীকসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT