চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘের জন্য দরকার নতুন আবাস

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:05 অপরাহ্ন 29, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
বাঘ

মায়ের সঙ্গে খেলায় মেতে উঠেছে বাচ্চা বাঘ

বিশ্ব বাঘ দিবস আজ। সুন্দরবন ছাড়া বাংলাদেশে বাঘের অবাধ বিচরণ ভূমি আর নেই। সুন্দরবনের বাঘও এখন বিলুপ্তির পথে। এখন দরকার দেশের মধ্যে বাঘের নতুন অভরাণ্যর সন্ধান। পৃথিবীতে যেসব এলাকায় বাঘ টিকে আছে, তার মধ্যে সুন্দরবনকে বাঘবিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ আবাস হিসেবে বিবেচনা করেন। সুন্দরবনের আয়তন ও বাঘের সংখ্যা বিবেচনায় পৃথিবীর পাঁচটি আবাসের মধ্যে অন্যতম।

বাংলাদেশের জন্য সর্বশেষ ভরসার জায়গা। সর্বশেষ জরিপ অনুযায়ী পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ২১০, এর মধ্যে বাংলাদেশ অংশে আছে ১১৪টি। বাঘ ও বাঘের খাদ্য-প্রাণীর নির্বিচার শিকার ও মানুষের বসতবাড়ি তৈরিতে বনাঞ্চল ধ্বংস হওয়ায় এসব এলাকা থেকে বাঘ আজ বিলুপ্ত। সুন্দরবনে বাঘ টিকে আছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। এক সময় সুন্দরবনের আয়তন ছিল বর্তমান সুন্দরবনের দ্বিগুণ। মোগল ও ব্রিটিশ শাসকেরা প্রণোদনার মাধ্যমে বঙ্গের নানা এলাকার মানুষকে সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করে ধানের আবাদে নিযুক্ত করে। উত্তর দিক থেকে সুন্দরবন কাটা শুরু হয়। কোনো উপায় না পেয়ে বাঘ সুন্দরবনের দক্ষিণে দিকে সরতে থাকে। ১৯৭৩ সালে বাঘ হত্যা নিষিদ্ধ করা হলে বিলুপ্তির হাত থেকে বেঁচে যায়।

জলবায়ু পরিবর্তনজনিত চরম ঝুঁকির মধ্যে আছে সুন্দরবন। বিশেষ করে কচিখালী, কটকা, দুবলা, হিরণ পয়েন্ট ও মান্দারবাড়িয়া এলাকার গাছপালা ও বনভূমি বিলীন হচ্ছে আশঙ্কাজনক হারে। এসব এলাকার নদীর দুই পাড় ভেঙে বিলীন হচ্ছে বনভূমি। গত বছরের ডিসেম্বর মাসে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের সময় সুন্দরবনের ভূমিতল জোয়ারের পানিতে নিমজ্জিত ছিল দীর্ঘ সময়। ওই সময় স্থলচর স্তন্যপায়ী, যেমন: বাঘ, হরিণ, বুনো শুয়োরের কী অবস্থা হয়েছিল, আমরা ধারণা করতে পারি। এ কারণে ভবিষ্যতে সুন্দরবন বাঘের জন্য একটি অনিরাপদ আবাসে পরিণত হবে বলে আমরা মনে করি। সুতরাং গর্বের জায়গাটি জারি রাখতে হলে আমাদের এখনই প্রস্তুতিমূলক পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞানীরা পৃথিবীতে ৩৬টি জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা চিহ্নিত করেছেন। এলাকাগুলোর নাম দেওয়া হয়েছে বায়োডাইভারসিটি হটস্পট। এর মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার অধিকাংশ এলাকা ইন্দো-বার্মা বায়োডাইভারসিটি হটস্পটের আওতাধীন। এ ছাড়া পার্বত্য এলাকাটি ‘নামদাফা-রয়্যাল মানাস গ্লোবাল প্রায়োরিটি টাইগার কনজারভেশন ল্যান্ডস্পেপ’-এর আওতাভুক্ত। ২০০৬ সালে পৃথিবীতে বাঘের বিচরণকৃত এলাকার মধ্যে পার্বত্য অঞ্চল ‘টাইগার রেস্টোরেশন ল্যান্ডস্কেপ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এই এলাকা একসময় বাঘের আবাসভূমি ছিল বা এখনও আছে। বাংলাদেশ বাঘ সংরক্ষণ কর্মপরিকল্পনাতেও পার্বত্য চট্টগ্রামে বাঘের আবাস নিশ্চিত করার কথা বলা আছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার উত্তর-পূর্ব এলাকার কাসালঙ সংরক্ষিত বন তুলনামূলকভাবে এখনও অক্ষত। নানা প্রজাতির গাছপালা, পাহাড়-নদী-ছড়াসমৃদ্ধ ভূমির কারণে এ এলাকায় এখনও বিরল প্রজাতির নানা বুনো প্রাণী টিকে আছে। আছে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী এশীয় হাতি, দুই প্রজাতির ভালুক, তিন প্রজাতির হরিণ, চিতা, লামচিতা, সোনালি বিড়াল, বুনো শুয়োর, বনগরু, বনছাগলসহ বৃহদাকার নানা স্তন্যপায়ী প্রাণী। প্রাথমিক কিছু গবেষণা থেকে কাসালং বনে বাঘ থাকার উপযোগী পরিবেশ আছে—এমন ইঙ্গিত পাওয়া যায়।

চিরসবুজ নিবিড় বনাঞ্চল ছাড়াও কাসালং সংরক্ষিত বনের চারপাশে রয়েছে খণ্ড খণ্ড পাহাড়ি বন। ক্রমবর্ধমান মানুষের বসতবাড়ি ও চাষাবাদের থাবা থেকে কাসালং এখনও মুক্ত। বাঘের উপস্থিতিও অসম্ভব নয়। কাসালঙ সংরক্ষিত বনের আয়তন আনুমানিক ১ হাজার ৬৪৫ বর্গকিলোমিটার। ভারতীয় উপমহাদেশে পুরুষ ও স্ত্রী বাঘের বিচরণ এলাকা বিবেচনায় নিলে কাসালং বনে ১৫ থেকে ২০টি বাঘ থাকতে পারবে বলে ধারণা করা যায়।

সুন্দরবন যেহেতু দিন দিন বাঘের জন্য হুমকি হয়ে উঠছে। সেহেতু বাংলাদেশের গর্ব বাংলার বাঘকে বাঁচাতে নতুন আবাসস্থলের সন্ধান করতে হবে। গবেষণায় উঠে এসেছে পাবর্ত্য অঞ্চলের কাসালঙ এলাকার কথা। সুতরাং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন এই অঞ্চলটিকে বাঘের নিরাপদ আবাস হিসেবে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বড় বড় বুলি দিয়ে বাংলাদেশ থেকে বাঘ বিলুপ্তি রোধ করা যাবে না।

Tags: বাঘ দিবসসম্পাদকীয়সুন্দরবন
Previous Post

নিউইয়র্কে বইমেলার প্রথম দিন

Next Post

সুন্দরবন ও বাঘ সংরক্ষণের বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ

Next Post
বাঘের মুখের কাছ থেকে নেওয়া ছবি, প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবন ও বাঘ সংরক্ষণের বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় মিরাজুল হ্যাটট্রিক করে ফাইনালের কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজুলের হ্যাটট্রিকে ফাইনালের কাছাকাছি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT