চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজুলের হ্যাটট্রিকে ফাইনালের কাছাকাছি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 29, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় মিরাজুল হ্যাটট্রিক করে ফাইনালের কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে স্বপ্নযাত্রা অব্যহত রাখল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর পর এবার মালদ্বীপকে উড়িয়ে দিল লাল-সবুজের দল। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেরও নায়ক মিরাজুল ইসলাম। তরুণ ফরোয়ার্ডের হ্যাটট্রিকের দিনে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। 

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই ফাইনালের টিকেট মিলবে লাল-সবুজদের। তবে হারলেও বাদ পড়বেন না নোভা-মিরাজুলরা। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ভারতের পয়েন্টের দিকে।

আগের দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এদিন শুরুর দশ মিনিটে ছিল কিছুটা অগোছালো। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ান মিরাজুল-রফিকুলরা। ১৮তম মিনিটে মিরাজুলের দূরপাল্লার শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে মিরাজুল ইসলামের গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। নোভার বাড়ানো বল গোলকিপারের হাতে লেগে ফেরত এলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মিরাজ।

সময় যত গড়াতে থাকে ‘পজিশনাল গেইমপ্ল্যানে’ মালদ্বীপের রক্ষণকে চুরমার করতে শুরু করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। ২২তম মিনিটে মুর্শেদ আলীর বাড়ানো বলে লিড দ্বিগুণ করেন মিরাজুল।

২ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমেনি লাল-সবুজ দলের। ৩২ তম মিনিটে ব্যবধান বাড়ান রফিকুল ইসলাম। এ গোলেও অবদান রেখেছেন মিরাজুল। তার বাড়ানো বলেই স্কোরশিটে নাম লিখিয়েছেন রফিকুল।

লাল-সবুজ দলের চতুর্থ গোলটি আসে প্রথমার্ধের শেষদিকে। ৪২ তম মিনিটে মিরাজুলের জোরালো শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তাতে দমে যাননি মিরাজ। ফিরে আসা বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। ৪-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ করতে না পারা মালদ্বীপ দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক খেলতে শুরু করে। তার সুফলও পেয়েছে দ্বীপ দেশটি। ৫৪ তম মিনিটে জেন জাফরের গোলে প্রথম গোল পায় নীল জার্সিধারীরা।

ম্যাচের বাকি সময়ে বেশকিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।

Tags: বাংলাদেশমালদ্বীপমিরাজুলরফিকুললিড স্পোর্টস
Previous Post

সুন্দরবন ও বাঘ সংরক্ষণের বরাদ্দ নিয়ে ক্ষোভ প্রকাশ

Next Post

ডলারের দাম স্থিতিশীল হতে অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের দাম স্থিতিশীল হতে অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ শিক্ষার্থী ও শিক্ষকের মর্মান্তিক মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ শিক্ষার্থী-শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT