চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৪ অক্টোবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 05, অক্টোবর 2022
in বাংলাদেশ
A A
ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৪ অক্টোবর, বাংলাদেশে সফর করবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার এই সফর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ সময় দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

বাংলাদেশ ২০২০ সালে মুজিব শতবর্ষ উদযাপনের সময়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কোভিডের কারণে অনেক নেতাই আসতে পারেননি। এখন ওইসব নেতাকে বাংলাদেশ সফরে আনার চেষ্টা করা হচ্ছে। ব্রুনাইয়ের সুলতানও ওই সময় আমন্ত্রিত অতিথি ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ব্রুনাইয়ের সুলতাদের সফরের বিস্তারিত কর্মসূচি এখন প্রণয়ন করা হচ্ছে।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সংগ্রহের সম্ভাবনা, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা এবং হালাল খাদ্য নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ব্রুনাইয়ে বর্তমানে ২৩ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ অনেক আগে ব্রুনাই থেকে জ্বালানি সংগ্রহ করেছে। তারপর তা নানা কারণে বন্ধ হয়ে যায়। এখন দেশটি থেকে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হবে। ব্রুনাইয়ের তেল-গ্যাসসহ জ্বালানির বিপুল রিজার্ভ রয়েছে।

সুলতাদের সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। ব্রুনাই আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চাইবে। এ সফরে বর্তমান মিয়ানমার পরিস্থিতির কারণে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা তুলে ধরার সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে ব্রুনাই সফর করেন। ব্রুনাইয়ের সুলতানের এটা ফিরতি সফর। সুলতানের সফরে কয়েকটি সমঝোতা ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি, শ্রমবাজার, সরাসরি বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নাবিকদের সনদের স্বীকৃতিবিষয়ক সমঝোতা সই হতে পারে। এছাড়া দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে কাজ চলছে।

Tags: বাংলাদেশ সফরব্রুনাইয়ের সুলতান
Previous Post

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

Next Post

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫

Next Post
খাদে পড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ ও আহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৭১'র গণহত্যার স্বীকৃতির দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭১'র গণহত্যা জাতিসংঘের স্বীকৃতির দাবিতে কানাডায় মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT