চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 05, অক্টোবর 2022
in আন্তর্জাতিক
A A
খাদে পড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ ও আহতদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিল।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশপ্রধান অশোক কুমার ভারতের বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, হারিদওয়ার জেলা থেকে বাসটি ছেড়ে আসে। ধুমকোটের বিরখাল এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদে পড়ে বাসের ধ্বংসাবশেষ, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ রাজ্য পুলিশপ্রধান টুইটারে উদ্ধার তৎপরতার ছবি প্রকাশ করেছেন।

এটিকে হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস। এক বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গাউরি গারওয়াল জেলার সিমডি গ্রামের কাছে খাদে পড়ে যায় একটি বাস। ওই বাসে ৪৫ থেকে ৫০ জন ছিলেন। তারা বিয়েবাড়ি যাচ্ছিলেন বা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

ব্রুনাইয়ের সুলতান আসছেন ১৪ অক্টোবর

Next Post

৭১’র গণহত্যা জাতিসংঘের স্বীকৃতির দাবিতে কানাডায় মানববন্ধন

Next Post
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৭১'র গণহত্যার স্বীকৃতির দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭১'র গণহত্যা জাতিসংঘের স্বীকৃতির দাবিতে কানাডায় মানববন্ধন

দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়া দশমীতে শেষ হচ্ছে দুর্গাপূজার উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT