চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা কম’

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
5:20 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাপানে ভূমিকম্পের সময়ের সিগন্যালের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকাতেও একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত রোববার ঢাকায় ৪.৭ মাত্রার ভূমকম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে নানা গুজব। এরমধ্যে একটি হলো- ৯ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে ঢাকা। আরেকটি হচ্ছে- বড় মাত্রার ভূমিকম্প হলে নাকি ঢাকা মাটির নিচে মিশে যাবে।

এমন তথ্যের সত্যতা আসলে কতটুকু?

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মু. মুস্তফা কামাল বলছেন, বড় ধরণের একটা ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। তবে তা সাম্প্রতিক সময়ে হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, সাধারণত রিখটার স্কেলে ৭ মাত্রার ওপর ভূমিকম্প হতে হলে তার আগে কিছু ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়। তবে তা যে সবক্ষেত্রে প্রযোজ্য হবে, তা না। যদিও এর কিছুটা সম্ভাবনা থাকে।

তিনি জানান, আমরা এখন ৩টি প্লেটের জংশনে আছি। ভূতাত্ত্বিক জায়গা থেকে যা খুবই স্পর্শকাতর। তবে এর সব কিছুই নির্ভর করছে প্লেটগুলোর মুভমেন্টের ওপর। এখন ইন্ডিয়া প্লেট মুভ করছে নর্থ এর দিকে। ইস্টার্ন ইন্ডিয়া (বাংলাদেশসহ) মুভ করছে ইস্ট এর দিকে, আর বার্মা প্লেট মুভ করছে ওয়েস্ট এর দিকে। আবার সিলেট ও মেঘালয়ের মধ্য থাকা ডাউকি ফল্ট কিন্তু বড় ধরণের ঝুঁকি আমাদের জন্য। ফলে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না যে বড় ধরণের ভূমিকম্পের কোন সম্ভাবনা নেই। সম্ভাবনা রয়েছে যে আগামী ১৫-২০ বছরের মধ্যে দেশে বড় ধরণের একটি ভূমিকম্প হতে পারে।

বিশ্লেষকরা আরও জানান, প্রতিদিন সারা পৃথিবীতে যে পরিমাণ ভূমিকম্প হয় তাতে দুই একটা এই অঞ্চলে হবেই। এতে কোন অস্বাভাবিকতা নেই।

ভূতত্ত্ব বিশেষজ্ঞ মকবুল ই ইলাহী বলেছন, গত ৪০০ বছরের ইতিহাস পর্যবেক্ষণ করলে আমি ঢাকাতে ৭ মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা দেখছি না। আর তা সম্প্রতি সময়ে হওয়ার সম্ভাবনাও খুব কম।

বাংলাদেশকে ভূকম্পনের তিনটি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান- যেমন: সিলেট, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার উল্লেখযোগ্য। ঢাকা ও চট্টগ্রাম মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত।

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মাঝে মধ্যেই যেসব ভূকম্পনগুলো অনুভূত হয়, যার উৎস সাধারণত বাংলাদেশের বাইরে এবং এই শহর থেকে ২০০/৩০০ কিলোমিটার দূরে। অনেকগুলো ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল পূর্ব দিকে মিয়ানমার অথবা ভারতের মিজোরাম, মনিপুর এবং উত্তরে আসাম, নেপাল কিংবা ভুটানে। কিন্তু এর মধ্যেই অনেক ছোট-বড় ভূমিকম্প হয়েছে যার উৎসস্থল ছিলো ঢাকার কাছাকাছি এলাকাগুলোতেই।

বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্প যেকোন সময় হতেই পারে। তাই আতঙ্কিত না হয়ে আগেই সচেতন থাকা জরুরি।

Tags: ভূমিকম্প
Previous Post

গুমের অপরাধে বেলারুশের রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যের বিচার শুরু

Next Post

এ বছর জিৎ, পরের বছর শাকিব!

Next Post
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় তারকারা, জিৎ ও শাকিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর জিৎ, পরের বছর শাকিব!

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি থেকে আরও অনেকেই চলে আসবে, একটু অপেক্ষা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT