চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বছর জিৎ, পরের বছর শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় তারকারা, জিৎ ও শাকিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার নায়ক জিৎকে নিয়ে সেখানে ‘মানুষ’ নামে একটি ছবি বানিয়েছেন বাংলাদেশের নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। একাধিক আলোচিত নাটক বানিয়ে এ ছবির মাধ্যমে ‘ফিল্ম ডিরেক্টর’ হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। ছবির শুটিং শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর।

তার আগে মঙ্গলবার সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিতে জিতের লুক প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চোখ লাল করে ডান হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছেন জিৎ। তার চোখে মুখের অভিব্যক্তি বলছে, চারপাশ জুড়ে কী যেন এক উদ্বেগ! যেন প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হচ্ছেন জিৎ!

কলকাতার সিনেমায় সঞ্জয় তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ডিরেক্টর যে ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ সেটা শুটিং করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে। তছাড়া তারা সবদিক দিয়ে প্রফেশনাল, পরিচালক হিসেবে যথেষ্ট সম্মান পেয়েছি। জিৎ দাদা সুপারস্টার হিসেবে যেমন, একজন মানুষ হিসেবেও গুড হিউম্যান বিং।

লুকটি প্রকাশের পর ঢাকার শোবিজের সহকর্মীদের প্রশংসা পাচ্ছেন সঞ্জয়। একাধিক নির্মাতারা এই ছবির লুক পোস্টারটি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ ফেসবুক মন্তব্যে বলছেন, পশ্চিমবঙ্গের সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন, নিজের দেশের সুপারস্টারকে নিয়ে কবে বানাবেন?

সঞ্জয় বলেন, আমিও চাচ্ছি শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা হোক। এখন তিনি চাইলেই হবে। সিনেমা যেহেতু বড় ব্যাপার সবকিছু ব্যাটেবলে মিলে যাওয়ার একটি প্রক্রিয়া থাকে। আমাদের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছে। আলাপ যে পর্যায়ে আছে তাতে শাকিব ভাইয়ের সঙ্গে হয়তো ২০২৪-এ আমার সিনেমা আসবে!

‘মানুষ’ মুক্তি পাচ্ছে জিতের নিজের প্রডাকশন হাউজ থেকে। ছবিটি হিন্দি ভাষাতেও মুক্তি দেয়া হবে। সঞ্জয় জানান, সেভাবেই ট্রেলার বানানো হচ্ছে।  তিনি বলেন, ফেইথ, ফাইট এবং রিয়েলিটি এই তিনটি বিষয়কে উপজীব্য করে ‘মানুষ’ বানানো হয়েছে।

এই ছবিতে জিতের বিপরীতে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। লুক প্রকাশের পর থেকে ”বাংলাদেশে ‘মানুষ’ মুক্তি পাবে?” এই প্রশ্নটি সঞ্জয়কে বেশি শুনতে হচ্ছে।

উত্তরে চ্যানেল আই অনলাইনকে সঞ্জয় সমদ্দার বলেন, এটা প্রডাকশন হাউজ জানে। আমি এখনও কিছু জানতে পারিনি। তবে বাংলাদেশে মুক্তি দিতে পারলে আমার অনেক ভালো লাগবে। কারণ, আমাদের দেশের সিনেমাপ্রেমীরা বা আমার কাজ যারা পছন্দ করেন তারা অনেক আগ্রহ দেখাচ্ছেন।

Tags: কলকাতাজিৎঢাকাবিদ্যা সিনহা মিমমিমলিড বিনোদনশাকিব খানসঞ্জয়সঞ্জয় সমদ্দারসিনেমা
Previous Post

‘দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা কম’

Next Post

বিএনপি থেকে আরও অনেকেই চলে আসবে, একটু অপেক্ষা: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি থেকে আরও অনেকেই চলে আসবে, একটু অপেক্ষা: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশের উন্নয়নের নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৫৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT