চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় নিহত শিখ নেতা হরদীপের মাথার দাম ছিল ১০ লাখ রুপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিহত শিখ নেতা হরদীপের ছবি, মাথার দাম ১০ লাখ রুপি উল্লেখ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় খলিস্তানি শিখ নেতার মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গতকাল ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। যেই মৃত নেতাকে নিয়ে এত কাণ্ড, সেই ভারত-কানাডা সম্পর্কে চিড় ধরানো হরদীপ সিং নিজ্জারের নাম ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীর তালিকায় ছিল। তার মাথার দাম ছিল ১০ লাখ রুপি। কানাডায় তার বিরুদ্ধে মামলা ছিল ৪টি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পঞ্জাবি অধ্যুষিত সারে অঞ্চলে থাকতেন হরদীপ। বিগত কয়েকবছরে কানাডার ভ্যানকুবারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিলেন তিনি। গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জার। তাকে ২০ বারেরও বেশি গুলি করা হয়।

কানাডায় মৃত হরদীপের বিরুদ্ধে  চারটি মামলা ছিল। একজন হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্রসহ খলিস্তানি যোগের অভিযোগ তার বিরুদ্ধে। গতবছর জুলাইতেই হরদীপের মাথার দাম ১০ লক্ষ রুপি ধার্য করা হয়। জানা যায়, হরদীপ খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল। ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের মতামত প্রচারের দায়িত্ব ছিল হরদীপের টাইগার ফোর্সের ওপর।

ভারতে  নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনেরই প্রতিনিধি হিসেবে কানাডায় নিযুক্ত ছিলেন হরদীপ। কানাডার শিখদের মধ্যে খলিস্তান ভাগের প্রস্তাবনা পাশ করানোর দায়িত্ব ছিল তার কাঁধে। এদিকে যেই স্থানে হরদীপকে খুন করা হয়েছিল, সেই স্থানেই সম্প্রতি পাশ করানো হয় খলিস্তানপন্থী প্রস্তাবনা। সেই প্রস্তাবনা পাশ করানোর সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন ভারতে।

কানাডার ভ্যানকুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের আয়োজন করতেন হরদীপ। এদিকে কানাডা ভিত্তিক খলিস্তানি নেতা মনিন্দর বয়েলেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি। মনিন্দর এবং হরদীপের বিরুদ্ধে বিচ্ছিনতাবাদী খলিস্তানি মনোভাব প্রচারের অভিযোগ রয়েছে।

Tags: মোস্ট ওয়ান্টেডহরদীপ সিং
Previous Post

‘ভিটামিন ডি’ এর অভাবে হতে পারে যেসব সমস্যা

Next Post

নিখোঁজের দুইদিন পর অজ্ঞান অবস্থায় আওয়ামী লীগ নেতা উদ্ধার

Next Post
আওয়ামী লীগ নেতার অজ্ঞান অবস্থায় উদ্ধার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের দুইদিন পর অজ্ঞান অবস্থায় আওয়ামী লীগ নেতা উদ্ধার

বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান ক্রিকেট ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসির’সহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT