চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের দুইদিন পর অজ্ঞান অবস্থায় আওয়ামী লীগ নেতা উদ্ধার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:59 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
আওয়ামী লীগ নেতার অজ্ঞান অবস্থায় উদ্ধার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলে নি‌খো‌ঁজের দুইদিন পর সড়কের পাশ থেকে অচেতন ও হাত পা বাঁধা অবস্থায় শাহ আলম নামের এক আওয়ামী লীগ নেতা‌কে উদ্ধার ক‌রে‌ছে স্থানীয়রা। এসময় ৯৯৯ এ ফোন করেও পুলিশি সেবা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের উপ‌জেলার ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধা‌র হওয়া শাহ আলম ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকা ছেলে ও  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল জানান, “ভোরে কবরস্থানের পাশে কিছু সংখ্যক মানুষকে হাক-ডাক করতে শুনতে পাই। সেখানে গিয়ে এক ব্যক্তি‌কে অচেতন অবস্থায় পড়ে থাক‌তে দে‌খে জরুরীসেবা নম্বর ৯৯৯ ফোন করা হয়। প‌রে ভূঞাপুর থানা পু‌লিশ ঘটনাস্থলে না এসে আমাদেরকে ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে বললে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।”
শাহ্ আলমের ভাই ওমর ফারুক বলেন, গত (১৭ সেপ্টেম্বর) রোববার সকালে ঘাটাইলে নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে যাওয়ার জন্য রওনা হয়। এরপর থে‌কে তার কোন খোঁজ পাওয়া যায়‌নি। ঘটনার দুইদিন পর মঙ্গলবার ভোরে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এবিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, সরকারি জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাবার পর পুলিশ ঘটনাস্থলে না যাবার কোন কারণ নেই। এমনটা কখনো ঘটেও না। এই বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে বিবেচনা করে থাকি। যদি এর ব্যতিক্রম ঘটে থাকে তা জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ওই ব‌্যা‌ক্তিকে হাসপাতা‌লে ভ‌র্তি করার পর উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। কোন অ‌ভি‌যোগ পাওয়া যায়নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Tags: আওয়ামী লীগ নেতা
Previous Post

কানাডায় নিহত শিখ নেতা হরদীপের মাথার দাম ছিল ১০ লাখ রুপি

Next Post

নাসির’সহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল আইসিসি

Next Post
বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান ক্রিকেট ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসির’সহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনল আইসিসি

তদন্ত কমিটির সদস্যদের ছবি, পুলিশ ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধর: তদন্তে আরও সময় চেয়েছে কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT