চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে রপ্তানির খবরে বেড়েছে ইলিশের দাম

মোরশেদ আলম by মোরশেদ আলম
2:36 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
বাংলাদেশের বাজারে ইলিশ মাছের বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির খবরে প্রতিদিনই চাঁদপুরে ইলিশের দাম বাড়ছে। ব্যবসায়ী নেতারা বলছে, ভারতে রপ্তানির খবরে নয় আমদানি কম হওয়ায় ইলিশের দাম বাড়ছে। তবে খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা বলছে ভারতের রপ্তানির প্রভাব পড়েছে ইলিশের বাজারে।

জেলা মৎস্য বিভাগের একটি পরিসংখ্যানে, গত বছর জুলাই-আগস্টে ৩ হাজার ৩০৩ মেট্রিক টন ইলিশ ধরা হয়েছে, আর এবছর এই দুই মাসে ৩ হাজার ২০৩ মেট্রিক টন ইলিশ মিলেছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে চাঁদপুর অঞ্চলে ৩৫ হাজার ১০৪ মেট্রিক টন ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। তবে এমন পরিসংখ্যান মানতে নারাজ ব্যবসায়ী ও জেলেরা।

ব্যবসায়ীদের দাবি, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর ইলিশের ভরা মৌসুম হলেও এই মৌসুমে ইলিশের দাম কিছুটা কম হওয়ার প্রত্যাশা থাকা সত্ত্বেও এবার চাহিদা বেশি থাকায় তা আর হয়ে উঠেছে না। প্রতিদিনই মণপ্রতি দাম বেড়েছে ২ হাজার টাকা। এছাড়াও ভারতে ইলিশ রপ্তানির খবরের পর কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে বলে মন্তব্য করছেন ক্রেতারা।

তবে ভারতে ইলিশ রপ্তানির খবরে নয় বরং আমদানি কম হওয়ায় ইলিশের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে, যা মণপ্রতি ২ হাজার টাকা। এছাড়াও আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দাম আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে বলে জানান চাঁদপুরের মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদ্দার।

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বড়স্টেশন মাছঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৫০ টাকা দরে। আর এক কেজির ওপরে ওজনের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১ কেজির নিচের মাছ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

প্রসঙ্গত, গত শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এই খবর প্রকাশের পর থেকেই দেশের সকল পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ইলিশের দাম।

Tags: ইলিশইলিশের দাম
Previous Post

ঢাবিতে তোফাজ্জল হত্যা: হল প্রভোস্টসহ ১৫ জনের নামে মামলা

Next Post

আইনি সেবাগ্রহীতাদের জন্য চালু সুপ্রিম কোর্টের হেল্পলাইন

Next Post
বাংলাদেশের বিচার বিভাগীয় ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি সেবাগ্রহীতাদের জন্য চালু সুপ্রিম কোর্টের হেল্পলাইন

শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তানজিমের নাম দেশ ও সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT