চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তানজিমের নাম দেশ ও সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
2:52 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে তার পরিবারকে সান্তনা দিতে এসে মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর বলেছেন, শহীদ তানজিমের নাম এদেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন না সে মারা গেছে অনলাইন অব ডিউটিতে। অনলাইন অব ডিউটিতে আমরা বুঝাই ইউনিফর্ম পড়ে অপারেশন করতে গিয়ে মারা গেছেন। এটা একটা দুর্ঘটনার বিষয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাতজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ সমবেদনা জানান। পরে নিহতের কবর জিয়ারত করেন তারা।

এসময় ফজলে এলাহি আকবর বলেন, ফুল ফুটতে না ফুটতেই শেষ হয়ে গেলো। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে এই পরিস্থিতি এটাই আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের দেশে এখনও অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফলে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে, সন্ত্রাসী আকারে এই দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ধর্ম, বর্ণ পেছনে ফেলে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এই অন্তর্বর্তী সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা করে এসছে। এটা কোনভাবেই ফেল করা যাবে না। এ কারণে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। যাতে চিরতরে বাংলাদেশে আর ফ্যাসিবাদি সরকার সৃষ্টি হতে না পারে সেই চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সেনাবাহিনীকে আমরা যদি ডিপলিসাইস করতে পারি এবং ইলেকশন কমিশনকে যদি স্বাধীন ও টান্সপারেন্ট করতে পারি তাহলে এ দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে না। ডাকাত বলেন, সন্ত্রাস বলেন, তারা সেনাবাহিনীকে যদি মারতে পারে তাহলে মনে করতে হবে তারা ভয়ংকর সন্ত্রাসী।

এসময় লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) সাঈদ, মেজর (অবঃ) সিদ্দিক, মেজর (অব.) মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামী শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: দেশসেনাবাহিনী
Previous Post

আইনি সেবাগ্রহীতাদের জন্য চালু সুপ্রিম কোর্টের হেল্পলাইন

Next Post

শাবিপ্রবি’র নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

Next Post
শাবিপ্রবি'র নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি'র নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT