চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেক দফা বাড়লো গরুর মাংসের দাম

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:57 অপরাহ্ন 07, মার্চ 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
গরুর মাংসের কাটা অংশ ঝুলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শবে বরাত উপলক্ষে আরেক দফা বেড়েছে গরুর মাংসের দাম। মূল্য তালিকায় ৭০০ টাকা লেখা থাকলেও বাজারভেদে তা বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা। কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরা, মোহাম্মদপুর টাউনহলসহ রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

মাংস ব্যবসায়ীরা বলছেন: শবে বরাত উপলক্ষে গরুর মাংসের চাহিদা বেড়েছে। গত ৩ থেকে ৪ দিন আগ থেকেই গরুর দাম বেড়েছে আকার ভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা। আগে যেখানে গাবতলী গরুর হাটে ব্যাপারিরা মাংসের গরুর জন্য মণ হাঁকছিলেন ২৭ থেকে ৩০ হাজার গেলো কয়েকদিনে তা ৩২ হাজার পর্যন্ত ছুঁয়েছে। তাই মাংসের দাম বাড়ানোর বিকল্প তাদের হাতে নেই বলে জানান ব্যবসায়ীরা।

বাজারভেদে আবার গরুর মাংসের দাম কম বেশি আছে। যেমন মোহাম্মদপুর টাউনহল বাজার, হাতিরপুল বাজার, রামপুরা বাজারে বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি। আবার কারওয়ান বাজার, কাটাসুর, কৃষি মার্কেট, কেরানীগঞ্জের আটি বাজারে তা বিক্রি হচ্ছে ৭৬০ থেকে ৭৮০ টাকায়।

মোহাম্মদপুর টাউনহল বাজারের মাংস বিক্রেতা আনিচ মোড়ল বলেন, গতকাল তিনি গাবতলী গরুর হাট থেকে গরু কিনেছেন। আগে যে টাকায় গরু পাওয়া যেতো এখন ১০-১৫ হাজার টাকা বেশি লাগছে গরু প্রতি। ব্যাপারিরা ৩০ হাজার টাকা মণ হিসেবে গরু বিক্রি করছে। এর নিচে গরু ছাড়ছে না। এরপর হাট খরচ, পরিবহন খরচ, দোকান খরচ আছে। ৮০০ টাকায় বিক্রি করেও তেমন একটা পরতা হচ্ছে না।

কাটাসুর বাজারের মাংস বিক্রেতা  মিরাজুল ইসলাম নিজে গরু জবাই করেন না। তিনি গরুর মাংস নিয়ে আসেন মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে। সেই মাংস বিক্রি করেন। মাস খানেক আগেও পাইকারী ৬০০ টাকা কেজি কিনতে পারলেও এখন সেটা ৬৭০ থেকে ৬৮০ টাকায় নিয়ে আসতে হচ্ছে। এই মাংসে পানি দেওয়া থাকায় পরে ওজনে আরও কমে যায়। তাই দোকান খরচ দিয়ে ৭৫০টাকায় প্রতিকেজি মাংস বিক্রি করেও অনেক সময় লোকসানে পড়তে হয় বলে দাবি তার।

আর কারওয়ান বাজারে প্রতিটি দোকানে নির্ধারিত মূল্যের জায়গায় ৭০০ টাকা লেখা থাকলেও নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা দরে।

বিক্রেতারা বলছেন, ইতিপূর্বের বছরগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংস কেনার জন্য দোকান গুলোতে ভিড় লেগে থাকতো। এবছর সকালে কিছুটা ক্রেতা সমাগম থাকলেও দুপুরের পর বিক্রি একদমই কমে যায়। যে দোকানে শবে বরাতের দিনে ৫ থেকে ৬টি গরু জবাই করা হতো, সেখানে এখন গরু জবাই করা হয়েছে ২ থেকে সর্বোচ্চ ৩টি।

ক্রেতারা বলছেন: এমনিতে গরুর মাংসের দাম যে পর্যায়ে গিয়ে ঠেকেছে তাতে করে কেউ চাইলেই বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্তের মানুষেরা এখন কিনে খেতে পারে না। উৎসবের দিনগুলো আসলে সেই দাম আরও বেড়ে যায়। বাজারের এ অরাজকতা দূর করতে সরকারের দায়িত্বশীল সংস্থার কঠোর মনিটরিংয়ের প্রয়োজন দেখছেন তারা।

জানুয়ারির শেষ দিকে গরুর মাংসের বাজারের অস্থিরতা শুরু। সেসময় রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছিলো ৬৫০ থেকে ৭০০টাকা। ফেব্রুয়ারির শুরু দিকে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি এবং গরুর দাম বাড়ার অজুহাতে প্রতিকেজি গরুর মাংসের দাম ৬৮০-৭২০ পর্যন্ত বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। সবশেষ চলতি মাস মার্চে আরেক দাম বাড়ানো হয়, প্রতিকেজি গরুর মাংস গিয়ে ঠেকে ৭৫০ টাকা। শবে বরাত উপলক্ষে আরেক দফা বাড়লো গরুর মাংসের দাম।

Tags: গরুর মাংসগরুর মাংসের মূল্যবৃদ্ধি
Previous Post

চিকিৎসাধীন ২ জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Next Post
জাবি ক্যাম্পাসের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

গুলিস্তানে বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: সেনাবাহিনীর বোম্ব ডিস্পোসাল ইউনিট ঘটনাস্থলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT