চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:01 অপরাহ্ন 07, মার্চ 2023
in শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসের প্রবেশদ্বার, লাল ইটের গেট ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে অবস্থানরত ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সাত দিনের মধ্যে হল ছাড়তে হবে এসব শিক্ষার্থীদের।

মঙ্গলবার ৭ই মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ এ দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ‘যে সকল ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো।’ উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও আদেশে বলা হয়।

এর আগে, গত ৫ মার্চ জাবির আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি উচ্ছেদের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে প্রগতিশীল শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল হকের নেতৃত্বে একটি কেন্দ্রীয় গণরুম বিলোপ কমিটি গঠিত হয়।

এছাড়া এই দিন ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে দু’টি গণরুম বিলোপ উপকমিটি গঠিত হয়েছে। যেগুলোর মধ্যে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ড. অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে আহ্বায়ক ও অন্যান্য ছাত্র হলের প্রাধ্যক্ষদের সদস্য করে ছাত্র হল গণরুম বিলোপ উপকমিটি। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মুজিবুর রহমানকে আহ্বায়ক ও অন্যান্য ছাত্রী হলগুলোর প্রাধ্যক্ষদের সদস্য করে ছাত্রী হল গণরুম বিলোপ উপকমিটি গঠিত হয়।

Tags: জাবি
Previous Post

আরেক দফা বাড়লো গরুর মাংসের দাম

Next Post

গুলিস্তানে বিস্ফোরণ: সেনাবাহিনীর বোম্ব ডিস্পোসাল ইউনিট ঘটনাস্থলে

Next Post
গুলিস্তানে বিস্ফোরণে ধ্বংসস্তূপ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিস্তানে বিস্ফোরণ: সেনাবাহিনীর বোম্ব ডিস্পোসাল ইউনিট ঘটনাস্থলে

বিমানবাহিনীর হেলিকপ্টার ও একজন ব্যক্তি, পাহাড়ি পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব পেল ভারতের ‘কমব্যাট ইউনিট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT