চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিকের দাপটে হারাচ্ছে তালেশ্বরের মৃৎশিল্প, টিকে আছে মাত্র ১৫ পরিবার

আল আমিন খান by আল আমিন খান
8:39 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একসময় সকাল হলেই বাগেরহাট সদর উপজেলার তালেশ্বর কুমারপাড়ায় শোনা যেত মাটির চাকায় ঘোরার শব্দ। বাড়ির উঠানে সারি সারি মাটির হাঁড়ি-পাতিল, কলসি, সরা, মটকা ও ফুলের টব শুকাত রোদে। পরিবারের নারী-পুরুষ সবাই মিলে মাটি দিয়ে তৈরি করতেন নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। সেই মাটির চাকার সঙ্গে ঘুরত শত শত পরিবারের জীবন-জীবিকা।

তবে সময়ের সঙ্গে বদলে গেছে চিত্র। মানুষের ঘরে জায়গা করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, অ্যালুমিনিয়ামসহ নানা আধুনিক পণ্য। কমেছে মাটির তৈজসপত্রের ব্যবহার। পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচ, কমেছে লাভ। ফলে একসময় জমজমাট থাকা তালেশ্বর কুমারপাড়ার মৃৎশিল্প এখন টিকে থাকার লড়াই করছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, একসময় তালেশ্বর কুমারপাড়ায় দুই শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ১৫ পরিবারে। অনেকে পেশা ছেড়ে অন্য কাজে চলে গেছেন। যারা এখনও বাপ-দাদার পেশা ধরে রেখেছেন, তাদের চোখেমুখে রয়েছে অনিশ্চয়তা।

সরেজমিনে তালেশ্বর কুমারপাড়ায় গিয়ে দেখা যায়, কয়েকটি বাড়িতে এখনও মাটির কাজ চলছে। কেউ চাকায় মাটি তুলে থালা-বাটি বানাচ্ছেন, কেউ তৈরি করা পণ্য রোদে শুকাচ্ছেন। আবার কেউ আগুনে পুড়িয়ে বাজারজাতের জন্য প্রস্তুত করছেন। তবে আগের সেই কর্মচাঞ্চল্য নেই। অনেক বাড়ির মাটির চাকা পড়ে আছে একপাশে।

প্রবীণ মৃৎশিল্পী রবিন পাল বলেন, ‘আগের মতো আর মাটির জিনিস চলে না। আগে প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের পণ্য এত বেশি ছিল না। তখন মাটির কলসি, হাঁড়ি, পাতিল, সরা, মটকা সবকিছুরই ভালো চাহিদা ছিল। এখন বাজার প্লাস্টিক-অ্যালুমিনিয়ামের পণ্যে ভরে গেছে। দামও কম। তাই মানুষ সেগুলোই বেশি ব্যবহার করছে।’

তিনি বলেন, প্রথমে মাটি সংগ্রহ করতে হয়। এরপর সেই মাটি প্রস্তুত করে চাকায় বসিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। পরে রোদে শুকানো, রঙ করা এবং আগুনে পোড়ানোর পর বাজারে নিতে হয়। পুরো প্রক্রিয়াতেই অনেক শ্রম দিতে হয়।

রবিন পাল বলেন, ‘মাসে ১৫-১৬ হাজার টাকা খরচ করে কাজ করার পর লাভ থাকে মাত্র ৮ হাজার টাকার মতো। পরিবারের সবাই মিলে দিন-রাত পরিশ্রম করেও সংসারে তেমন কিছু থাকে না।’


অভাব-অনটনের মধ্যেই দিন কাটছে মৃৎশিল্পীদের। শিল্পী সুমন পাল বলেন, ‘বাপ-দাদার কাছ থেকে শেখা এই ব্যবসা এখনও কিছুটা ধরে রেখেছি। কামাল্লাসহ আশপাশের এলাকায় একসময় মাটির তৈরি জিনিসের ব্যাপক চাহিদা ছিল। এখন আর তেমন নেই। তার ওপর মাটি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। কাজ করে এখন আর আগের মতো লাভ হয় না।’

মৃৎশিল্পী নমিতা রাণী পাল বলেন, ‘বাপ-দাদার পেশা ধরে রেখেছি। অন্য কোনো কাজও জানি না। অনেক কষ্ট করে জিনিস তৈরি করি। এরপর বিভিন্ন হাটে দোকান দিয়ে বসি। যা বিক্রি হয়, তাতে নুন আনতে পান্তা ফুরায়। ছেলে-মেয়েদের নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছি।’

শুধু বাজার সংকট নয়, আধুনিক যন্ত্রপাতির অভাবও মৃৎশিল্পীদের জন্য বড় সমস্যা। শিল্পী খগেন পাল বলেন, ‘বিদ্যুৎচালিত চাকা পেলে আমাদের কাজ অনেক সহজ হতো। হাতে চালানো বড় চাকায় কাজ করতে অনেক কষ্ট হয়। আমাদের এলাকায় কয়েকটি পরিবার বিদ্যুৎচালিত চাকায় কাজ করে। নতুন প্রজন্ম কষ্ট বেশি আর আয় কম দেখে এই কাজ শিখতে চায় না।’

এই শিল্পকে নতুনভাবে বাঁচিয়ে তুলতে সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে উৎপাদন বাড়ানো সম্ভব বলেও জানান তিনি।

তালেশ্বর গ্রামের দিপালী রানী প্রায় ৩০ বছর ধরে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। তিনি বলেন, আগের মতো মেলাতেও এখন বেচাকেনা হয় না। তবে ফুলদানি, ডিনার সেট, চায়ের কাপসহ সৌখিন মাটির পণ্যের কিছু চাহিদা রয়েছে। কিন্তু প্রচারের অভাবে সেগুলোও ভালোভাবে বিক্রি হচ্ছে না।

দিপালী রানী বলেন, ‘আমি এই পেশায় ৩০ বছর ধরে আছি। সন্তানকে লেখাপড়া শিখিয়ে অন্য পেশায় দিতে চাই। কারণ এই পেশার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা অরিন্দম পাল বলেন, ‘মাটির তৈরি পণ্য একসময় আমাদের সংস্কৃতির অংশ ছিল। কালের বিবর্তনে এই শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও প্লাস্টিকের আধিপত্যে এই পণ্য হারিয়ে যাচ্ছে।’

মৃৎশিল্প টিকিয়ে রাখতে শিল্পীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা, কম সুদে ঋণ এবং পণ্য বাজারজাতকরণে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি প্লাস্টিক ও মেলামাইনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

এ বিষয়ে বাগেরহাট বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. শরীফ সরদার বলেন, তালেশ্বর পালপাড়ায় এখনও কিছু পরিবার বংশপরম্পরায় মৃৎশিল্প ধরে রেখেছে। আধুনিকায়নের অভাবে অনেকে পেশাটি ছেড়ে দিচ্ছেন। তবে মাটির পণ্যের এখনও চাহিদা রয়েছে।

তিনি বলেন, শিল্পটি টিকিয়ে রাখতে বিসিকের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ ও পণ্য বাজারজাতকরণে সহায়তার সুযোগ রয়েছে।

মৃৎশিল্পীরা জানান, নিত্যপ্রয়োজনীয় মাটির পণ্যের চাহিদা কমলেও ফুলদানি, চায়ের কাপ, ডিনার সেটসহ সৌখিন পণ্যের বাজার এখনও রয়েছে। আধুনিক নকশা, প্রযুক্তি ও প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণে সহায়তা পেলে এ শিল্পকে নতুন করে ঘুরে দাঁড় করানো সম্ভব।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং পরিবেশবান্ধব মাটির পণ্যের ব্যবহার বাড়ানো গেলে তালেশ্বর কুমারপাড়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আবারও প্রাণ ফিরে পাবে।

Tags: মৃৎশিল্প
Previous Post

বিকেএসপিতে ৩০৬ ক্রীড়াবিদের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

Next Post

১৩ বছরের অপ্রতিমের করুণ মৃত্যু, শোবিজে তীব্র ক্ষোভ

Next Post

১৩ বছরের অপ্রতিমের করুণ মৃত্যু, শোবিজে তীব্র ক্ষোভ

ছবি: সংগৃহীত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালয়ের খোঁজ নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT