চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বৃষ্টিভেজা রাস্তায় পুলিশের একাকী সংগ্রাম’

পুলিশের সাথে বাস্তব অভিজ্ঞতা

খাইরুল ইসলাম তুফান by খাইরুল ইসলাম তুফান
7:33 অপরাহ্ন 07, অক্টোবর 2025
in মতামত
A A
পুলিশ ও বৃদ্ধের সাক্ষাৎকারের সময়ের ছবি, বৃষ্টিভেজা রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতার চোখে পুলিশকে নতুনভাবে দেখার সুযোগ

কোভিডের আতঙ্কে যখন মানুষ দূরে সরে যাচ্ছিল, তখন এক পুলিশ অফিসার একা হাতে এগিয়ে গেলেন একজন মৃত মানুষের দায়িত্ব নিতে। সেই দৃশ্য একজন নির্মাতার চোখে পুলিশকে নতুনভাবে দেখার দরজা খুলে দিয়েছিল।

পুলিশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি

আমাদের সমাজে পুলিশ মানেই ভয়, অভিযোগ আর নেতিবাচকতা। ছোটবেলা থেকেই আমরা শিখি, “এটা না করলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে।” বড় হতে হতে সেই ভয়ই ঘৃণায় রূপ নেয়। টেলিভিশন, সংবাদপত্র বা সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অভিযোগই বেশি প্রচারিত হয়- ঘুষ, হয়রানি, নিরীহ মানুষকে ফাঁসানো ইত্যাদি।

কিন্তু সত্যিই কি পুরো চিত্রটা এমন? নাকি বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অন্যরকম কিছু মানবিক গল্প?

কোভিড-১৯ সময়ের একটি দিন

২০২০ সালের সেই ভয়াবহ সময়ে আমি সচেতনতামূলক অনুষ্ঠান তৈরি করছিলাম। ডাক্তার, নার্স, খেটে খাওয়া মানুষ, তাদের সংগ্রাম তুলে ধরার চেষ্টা করছিলাম।

একদিন মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের সাক্ষাৎকার নিতে যাচ্ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়ানো একটি রিকশায় একজন মানুষ অস্বাভাবিকভাবে ঝুলে আছে। মাথাটা পেছনে হেলে পড়েছে। নিশ্চিত হতে পারলাম না, বেঁচে আছেন নাকি মৃত।

কিছুটা এগোতেই আরেকটি দৃশ্য চোখে পড়লো—রাস্তার পাশে পড়ে আছে একটি লাশ, পাশে দাঁড়িয়ে পুলিশের টহল গাড়ি। মনে হলো, হয়তো করোনায় মারা গেছেন কেউ।

সাক্ষাৎকার শেষে ফেরার পথে

ডাক্তারের সাক্ষাৎকার শেষ করে ফেরার পথে আবার সেই রাস্তার কাছাকাছি আসি। আশ্চর্য হয়ে দেখলাম—রাস্তার পাশে লাশটি নেই, পুলিশের গাড়িও নেই। কিন্তু রিকশার ভেতরে ঝুলে থাকা সেই মানুষটি তখনও আছেন—এবার স্পষ্ট বোঝা গেল, তিনি আর বেঁচে নেই।

ঠিক তখনই ধীরে ধীরে একটি পুলিশ মোটরসাইকেল এসে থামলো। অফিসারের গায়ে সাদা রেইনকোর্ট। প্রথমে মনে হলো, তিনি হয়তো এড়িয়ে যাবেন। কিন্তু কিছু দূর গিয়ে লুকিং গ্লাসে ফিরে তাকালেন। তারপর মোটরসাইকেল ঘুরিয়ে আবার রিকশার কাছে এলেন।

দায়িত্ববোধ বনাম ভয়

পুলিশ অফিসার একা হাতে চেষ্টা শুরু করলেন লাশটি সরানোর। চারপাশে মানুষ থাকলেও কেউ এগিয়ে এল না। আমি গাড়ির ভেতরে বসে দ্বিধায় ভুগছিলাম—যাবো কি যাবো না? ভয় হচ্ছিল, করোনা ধরতে পারে, আমার পরিবার আছে, তাদের কথা মাথায় ঘুরছিল।

কিন্তু অফিসার বিন্দুমাত্র দ্বিধা করলেন না। তাঁরও হয়তো পরিবার আছে, ছোট সন্তান আছে। তবুও তিনি দায়িত্ববোধ থেকেই এগিয়ে গেলেন।

পুলিশের মানবিক মুখ

আমরা সাধারণত পুলিশের ভুলটাই দেখি। যখন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার হয়, কিংবা কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েন—সেটাই শিরোনাম হয়। অথচ মানবিক কাজগুলো খুব কমই প্রচারিত হয়।

সেই দিন আমি দেখলাম—ভয়, ঝুঁকি আর অনিশ্চয়তার মাঝেও একজন পুলিশ সদস্য দায়িত্ব থেকে সরে যাননি। তাঁর মানবিক মুখটাই আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল।

আমার উপলব্ধি

সেই দৃশ্যের পর থেকে আর কোনো কাজে তৃপ্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল—আমাদের চোখে যে পুলিশ সবসময় “খারাপ”, তাদের মানবিক দিকটা কেন দেখাই না? হয়তো সেদিন থেকেই পুলিশের কর্মকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বানানোর চিন্তা আমার মাথায় আসে।

শেষ কথা

আমরা প্রায়ই পুলিশের সমালোচনা করি। তাদের ভুল আছে, ব্যর্থতা আছে—যেমন আমাদের সমাজের অন্য সবার মধ্যেও আছে। কিন্তু সবকিছুর আড়ালে আছে কিছু নিরলস দায়িত্ববোধ, কিছু মানবিকতা, যা আমরা দেখতে চাই না।

সেই বৃষ্টিভেজা দিনে আমি যে দৃশ্য দেখেছিলাম, তা আমাকে মনে করিয়ে দিয়েছিল—পুলিশও মানুষ। পার্থক্য শুধু একটাই—ভয়, ক্লান্তি, শঙ্কা থাকা সত্ত্বেও তারা দায়িত্ব থেকে সরে আসতে পারেন না।

 

Tags: কোভিড-১৯
Previous Post

নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি

Next Post

ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

Next Post
বন্যার পানিতে ডুবে গেছে বাড়ি ও রাস্তা, থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

জুবিনের নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিনের নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT