চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়: জামায়াত আমীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াত আমীরের সাক্ষাৎকার, দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিমকালে তিনি এই কথা বলেন।

আমীরে জামায়াত আরও বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতা বৈষম্যমুক্ত দেশ গড়ার যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আল্লাহ সে আশা- আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ দান করুন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে নেজামে ইসলাম পার্টির মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ্জ শাকিরুল হক খান, সদস্য সচিব বাংলাদেশ ইসলামী যুব সমাজ মুফতী আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ বিএম আমির জিহাদী। জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

Tags: জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমাননেজামে ইসলাম পার্টি
Previous Post

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহিন আফ্রিদি

Next Post

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেনি কুবি শিক্ষক সমিতি

Next Post
কুবি ক্যাম্পাসের দৃশ্য, বিশ্ববিদ্যালয় ভবন ও সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেনি কুবি শিক্ষক সমিতি

প্রবাসী ও অভিবাসীদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT