চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেনি কুবি শিক্ষক সমিতি

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
10:26 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
কুবি ক্যাম্পাসের দৃশ্য, বিশ্ববিদ্যালয় ভবন ও সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেনি কুবি শিক্ষক সমিতি। বিগত বছরগুলোতে জাতীয় দিবসগুলোতে শিক্ষক সমিতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেলেও এ বছর তাদের ফুল দিতে দেখা যায়নি।

জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ না করা নিয়ে বেশ কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, জাতীয় দিবসে শহীদদের প্রতি সম্মান জানানো একটি নৈতিক দায়িত্ব। জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পণ না করা কেবল দায়িত্বহীনতারই নয়, বরং এটি শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘জাতীয় দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফুল দেয়নি, এটা এক ধরনের রাষ্ট্রীয় অবমাননা। এটি আমাকে খুব ব্যতীত করেছে।’’

এই বছর পুষ্পস্তবক অর্পণ না করার ব্যাপারে শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সিএসসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা ব্যানারেই ফুল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই আমরা আলাদা করে আর ফুল দেইনি। তাছাড়া যেহেতু বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের কার্যক্রম বন্ধ তাই দেওয়া হয়নি।’’

বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের কার্যক্রম বন্ধ বলতে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বন্ধ কিন্তু শিক্ষক সমিতি একটা পেশাজীবী সংগঠন। এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘আসলে এই বিষয়গুলো নিয়ে নতুন করে কোনো কথা হোক আমরা সেটা চাইনি, তাই আলাদা ব্যানারে ফুল দেওয়া হয়নি।’’

এ বিষয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এ বছর পুষ্পস্তবক অর্পণ করিনি।”

এ বিষয়ে জানতে শিক্ষক সমিতির সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঙ্গে ফোনকলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রভাষক
Previous Post

দেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায়: জামায়াত আমীর

Next Post

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন

Next Post
প্রবাসী ও অভিবাসীদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন

বিবাহের দমোহর রীতি ও পরিধান দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেনমোহর: আইন ও প্রচলিত ভ্রান্ত ধারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT