সারাদেশে সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারের প্রথম দিন সরকার নির্ধারিত স্বল্প মূল্যে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগি দেখেছেন। প্রথম দিন রোগির চাপ ছিলো কম। তবে মানুষজন জানার পর রোগি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্পমূল্যে আল্ট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা এবং পিত্তথলির পাথর অপসারণসহ বিভিন্ন অস্ত্রোপচারের সুযোগ রয়েছে এই সেবা ব্যবস্থায়।








