চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসে অপহরণ হয়ে খুনের শিকার সোহেলের মরদেহ ফিরলো দেশে

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:28 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in জনপদ
A A
বাংলাদেশে মরদেহ ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৬ মাস আগে মালয়েশিয়ায় অপহরণকারীদের হাতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি সোহেলের মরদেহ টাঙ্গাইলের গ্রামের বাড়িতে এসে পৌঁছিছে। এদিকে মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন একমাত্র ছেলে হারানো মা আমিনা বেগম ও আত্মীয়স্বজনরা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তি দাবি জানান স্বজনরা।

শনিবার (১ এপ্রিল) এ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ জেলার ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এর আগে রাত ৩ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে সোহেলের কফিন।

মালয়েশিয়ায় মামলা ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, অল্প বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে ১৫ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের আহমেদ মিয়ার ছেলে সোহেল। সেখানে একটি কারখানায় কাজ করতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে সোহেল ছিলো সবার বড়। গেলো বছরের ২৫ সেপ্টেম্বর রাতে তামিলজায়া এলাকার বাসার কাছ থেকে অপহরণ করা হয় সোহেলকে। মেরে ফেলার হুমকি দিয়ে ২৭ সেপ্টেম্বর ৫ লাখ টাকা মুক্তিপণও আদায় করে অপহরণকারীরা। তারপরও মুক্তি না পাওয়ায় মালয়েশিয়ায় দুটি মামলা করেন সোহেলের মামা মিজানুর। মামলার প্রেক্ষিতে কাজং থানা পুলিশ চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৬ অক্টোবর কুয়াললামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে জায়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার একটি জঙ্গল থেকে ৩৯ বছর বয়সি এ রেমিট্যান্স যোদ্ধার লাশ উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশের হাত ও মুখ টেপ ও সারং দিয়ে বাঁধা ছিল। ৬ মাস অপেক্ষার পর আজ সকালে কফিনে মোড়ানো লাশ বুঝে পান স্বজনরা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাখাওয়াত সেন বলেন, সোহেলকে অপহরণের পর হত্যার ঘটনায় মালয়েশিয়া ও বাংলাদেশ মামলা হয়েছে। আজ তার লাশ দেশে এসেছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

Tags: অপহরণ
Previous Post

শেখ হাসিনা জানেন, জনগণই তার শক্তি: পরশ

Next Post

প্রথম আলোর সংবাদ বিষয়ে ৫০ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Next Post
নির্বাচনী পরিস্থিতি ও নাগরিকদের উপস্থিতি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সংবাদ বিষয়ে ৫০ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

বাংলাদেশ ও কলকাতার ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হার দিয়েই আসর শুরু কলকাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT