চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়েই আসর শুরু কলকাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কলকাতার ক্রিকেটারদের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে এবারের আসরে শুরুটা রঙিন হয়নি কলকাতা নাইট রাইডার্সের। পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলারদের ব্যর্থতার পর ব্যাটিংয়েও আলো দেখাতে পারেনি নিতিশ রানার দল। শেষের দিকে জয়ের সম্ভাবনা জাগালেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ২৪ বল আগেই থামাতে হয় খেলা। শেষ অবধি খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ৭ রানের জয় পায় পাঞ্জাব কিংস।

চন্দিগড়ের বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। ভানুকা রাজাপাকশের অর্ধশতক ও শেখর ধাওয়ানের ৪০ রানের সুবাধে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ব্যাটে নেমে বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে কলকাতা।

টস হেরে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় পাঞ্জাব। যদিও দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছিল স্বাগতিক দল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৮৬ রান পায় পাঞ্জাব। ১০৯ রানে ফেরেন ভানুকা রাজাপাকশে। ৩২ বলে ৫০ রান করেন তিনি।

১৩৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর ১৪৩ রানে ফেরেন শেখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান করেন তিনি। ১৬৮ রানে পঞ্চম উইকেট হারায় পাঞ্জাব। এরপর স্যাম কুরানের ১৭ বলে ২৬ রানের ইনিংসে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯১ রান। কলকাতার হয়ে দুটি উইকেট নেন টিম সাউদি।

জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। মাত্র ২৯ রানেই ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার। ৭৫ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। অধিনায়ক নিতিশ রানা ফেরেন ১৭ বলে ২৪ রান করে। ৫ বল পরে পঞ্চম উইকেট হারায় কলকাতা।

৬ষ্ঠ উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আয়ার। ১৩০ রানে ফেরেন রাসেল। ১৯ বলে ৩৫ রান করেন ক্য়ারিবীয় অলরাউন্ডার। ১৩৮ রানে আউট হন আয়ার। ২৮ বলে ৩৪ রান করেন তিনি। এরপর বৃষ্টি হানা দিলে থামে কলকাতার ইনিংস। ১৬ ওভারে তখন কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রান। পাঞ্জাবের হয়ে তিনটি উইকেট নেন আর্শ্বদীপ সিং।

বৃষ্টির কারণে খেলা না হওয়ায় বৃষ্টি আইনে ১৬ ওভার শেষে কলকাতার প্রয়োজন ছিল ১৫৪ রান। তবে ১৪৬ রান সংগ্রহ করায় মেনে নিতে হয় ৭ রানের পরাজয়।

কলকাতা দলে আছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দলে রয়েছেন তারা। ফলে এখনও যোগ দিতে পারেননি কলকাতার সঙ্গে। অন্যদিকে আজ বিকেলেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিতে ভারতে পৌঁছেছেন আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান। যদিও দিনের আরেক ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আসরের নিজেদের প্রথম ম্যাচ মোস্তাফিজকে ছাড়াই শুরু করেছে দিল্লি।

Tags: আইপিএলকলকাতাদিল্লিধাওয়ানপাঞ্জাবরাসেললিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

প্রথম আলোর সংবাদ বিষয়ে ৫০ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Next Post

অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না বলে বক্তৃতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না: তথ্যমন্ত্রী

মার্কিন কংগ্রেসে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা প্রস্তাব উত্থাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT