চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াবে: অস্ট্রেলীয় হাইকমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 23, জুন 2022
in বাংলাদেশ
A A
পদ্মা সেতুর দৃশ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, পদ্মা সেতু প্রতিবেশীদের সাথে বাংলাদেশিদের আরও কার্যকরভাবে সংযুক্ত করে বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে “গতিশীল” করবে।

বাসস-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গোণা শেষ হওয়ার অন্তিম সময়ে গতকাল রাতে এখানে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সেতুটি বাংলাদেশিদের বঙ্গোপসাগর অঞ্চলে আরও কার্যকরভাবে সংযোগ বৃদ্ধি এবং এতদঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার কাজটি সহজ করে তুলবে।”

ব্রুয়ার বলেন, পদ্মা সেতু বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশিদের জন্য একটি বড় অর্জন এবং “সকল বাংলাদেশির জন্য এটা গবের্র বিষয়”। তিনি সব অস্ট্রেলিয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “পদ্মা সেতু ভ্রমণ সময় কমিয়ে সারা দেশে মানুষের সহজ চলাচল, তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নিজ পরিবার-পরিজনদের দেখাশুনাসহ জীবন যাত্রাকে সহজ করে জাতীয় অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।”

বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি আগামী ২৫ জুন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। স্বপ্নের এই সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ২১টি জেলাকে ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করবে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে।

Tags: পদ্মা সেতুপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

মালয়েশিয়ার জালে ৬ গোল বাংলাদেশের

Next Post

জাতির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও নেতারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে: তথ্যমন্ত্রী

পাঁচবিবি গরুর হাটে হাজারো গরু জোড়া, জমে উঠেছে ঐতিহ্যবাহী বাজার. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ঐতিহ্যবাহী পাঁচবিবি গরুর হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT