চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার জালে ৬ গোল বাংলাদেশের

রিয়াজুল ইসলাম শুভ by রিয়াজুল ইসলাম শুভ
8:14 অপরাহ্ন 23, জুন 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল গোল উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। র‍্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে মাটিতেই নামিয়েছেন সাবিনা-মারিয়ারা। আঁখি খাতুন দুটি গোল করেন। অধিনায়ক সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানি সরকারের থেকে এসেছে একটি করে গোল।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই দারুণ আক্রমণে ওঠে বাংলাদেশ। অতিথি বক্সে ঢুকে মিডফিল্ডার সানজিদা আক্তার ডানপ্রান্ত থেকে কোণাকুণি শট নেন। সেটি আটকে যায় মালয়েশিয়া গোলরক্ষক মাজলানের গ্লাভসে।

তৃতীয় মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন স্বাগতিক অধিনায়ক সাবিনা খাতুন। সানজিদার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন, পোস্টের অনেক উঁচুতে ভলি করে আনেন হতাশা।

ষষ্ঠ মিনিটে মালয়েশিয়া গোলরক্ষককে একা পেয়েছিলেন কৃষ্ণা রানি সরকারও। তার নিচু শট ঠেকিয়ে দেন মাজলান। অফসাইডের বাঁশিও বেজেছে সেসময়।

বাংলাদেশ নবম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায়। মারিয়া মান্ডার কর্নার কিকে ফাঁকায় বল পান আঁখি খাতুন। ডান পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন। লাল-সবুজদের এনে দেন লিড।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত। সহজ সুযোগ হাতছাড়া করেন সানজিদা। ১৫তম মিনিটে কৃষ্ণা প্রতিপক্ষ বক্সে ঢুকে আরেকটি সম্ভাবনা তৈরি করলেও কাজে লাগাতে পারেননি।

ম্যাচের ১৮ মিনিটে পরপর দুবার গোলের সুযোগ হাতছাড়া করেন সাবিনা। প্রথমে তার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকান, কিন্তু বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে শট নেন সাবিনা, বল অল্পের জন্য পোস্ট ঘেঁষে চলে যায়।বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬তম মিনিটে সাবিনার গোলেই বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পাল্টা আক্রমণে বল পেয়ে ক্ষিপ্রগতিতে দৌড়ে যান তারকা স্ট্রাইকার। গোলরক্ষক সামনে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টার মুহূর্তে তাকে ডানপাশ দিয়ে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।

বাঘিনীদের তৃতীয় গোলেও ভূমিকা রাখেন সাবিনা। তার কর্নার শটে বল পান মারিয়া মান্ডা। মারিয়ার সঙ্গে বল দেয়া-নেয়া করে সাবিনা বক্সের দিকে কিক নেন। আবারও ডান পায়ের ছোঁয়ায় ৩০ মিনিটে আঁখি খাতুন নিশানাভেদ করেন।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথমবার পরীক্ষার সম্মুখীন হন স্বাগতিক গোলরক্ষক রূপনা চাকমা। বক্সের সামান্য বাইরে অতিথি অধিনায়ক স্টেফির কিকে বল পান জেসিয়া। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন রূপনা।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে মাসুরার বাড়িয়ে দেয়া বল পান সাবিনা। গোলরক্ষককে সামনে পেয়ে নিজে শট না নিয়ে ডান দিকে থাকা সিরাত জাহান স্বপ্নার দিকে পাস দেন। ফাঁকা জালে বল জড়িয়ে স্বপ্না গোলের হালি পূর্ণ করেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে কৃষ্ণার উঁচু শট বারে লেগে না ফিরলে বিরতির আগে পাঁচ গোলের লিড পেতে পারত বাংলাদেশ!

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাঘিনী দল। ৫০ মিনিটে বক্সের সামান্য বাইরে মারিয়া মান্ডার বাঁ-প্রান্ত থেকে নেয়া কিকে হেড করেন সানজিদা। বল সামান্যের জন্য জালে ঢোকেনি।

বিরতির পর কিছুটা গোছানো ফুটবল খেলতে শুরু করে মালয়েশিয়া। রক্ষণ সামলে মাঝে মধ্যে আক্রমণও করেছে।

ম্যাচের ৬৭ মিনিটে বক্সের ভেতর বল পেলেও জটলার মধ্যে পড়েন মনিকা চাকমা। পরপর দুবার কিক নিলেও প্রতিপক্ষ ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। এ সময় মালয়েশিয়ার দুই ফুটবলার শুয়ে পড়ে বল নিজেদের দখলে রাখার সংগ্রাম করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তৃতীয়বারের চেষ্টায় মনিকা বল জালে পাঠান।

সাত মিনিট পর প্রতিপক্ষের দুর্বল রক্ষণে ঋতুপর্ণা চাকমার বাম প্রান্ত থেকে নেয়া ক্রসে আসা বল হেডে জালে জড়ান কৃষ্ণা।

বাকি সময়জুড়েও একের পর এক আক্রমণে মালয়েশিয়াকে নাস্তানাবুদ করতে থাকে বাংলাদেশ। পরে আর গোল পাওয়া হয়নি যদিও। ৬-০তেই বাজে শেষের বাঁশি।

Tags: আঁখিকৃষ্ণাফিফা ফ্রেন্ডলিমালয়েশিয়ালিড স্পোর্টসসানজিদা
Previous Post

হল বাঁচাতে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে তারা

Next Post

পদ্মা সেতু আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াবে: অস্ট্রেলীয় হাইকমিশনার

Next Post
পদ্মা সেতুর দৃশ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াবে: অস্ট্রেলীয় হাইকমিশনার

তথ্যমন্ত্রী ও নেতারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির সব অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT