চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আগের সকল রেকর্ড ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 15, নভেম্বর 2022
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যার ফলে আগের শিক্ষাবষের্র ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১৪-১৮ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে জানায়, ‘আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ওপর ‘ওপেন ডোর রিপোর্টে অন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’ শীর্ষক প্রতিবদেন অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে।’

আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩,৩১৪ জন। স্বাধীনতার পর বাংলাদেশ ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে ৪৮০ জন শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে পাঠায়।

রাষ্ট্রদূত পিটার হ্যাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশী শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীরা ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্র জুড়ে তাদের কৃতিত্বের ছাপ অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, ‘আরও বেশি সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নেয়ায় আমরা উচ্ছ্বসিত।’

বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইইডব্লিউ-২০২২ উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাস বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্টে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম এবং তহবিল বা বৃত্তির সুযোগ সম্পর্কে বেশ কিছু ভার্চ্যুয়াল ও সশরীরে উপস্থিতির মাধ্যমে তথ্য প্রদান অধিবেশনের আয়োজন করেছে।
বাংলাদেশে ‘এডুকেশন ইউএসএ’ পরামর্শ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের লিবারেল আর্টস শিক্ষার অনন্য সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করবে এবং সম্ভাব্য শিক্ষার্থীদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কথা বলতে স্থানীয় উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে।

Tags: উচ্চশিক্ষাযুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা
Previous Post

অনলাইনে সিয়াম-পূজা অভিনীত ‘শান’, দেখা যাচ্ছে ফ্রিতে

Next Post

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী ঐন্দ্রিলা

Next Post
অভিনেত্রী ঐন্দ্রিলা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী ঐন্দ্রিলা

জাতীয় সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে, সভায় বিভিন্ন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT