চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী ঐন্দ্রিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 15, নভেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেত্রী ঐন্দ্রিলা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ দিন পেরিয়ে গেছে হাসপাতালে ভর্তি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু এখনও তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়! হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রক্তচাপ ওঠানামা করছে ঐন্দ্রিলার। ভেন্টিলেশনের মাত্রাও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎকদের।

চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ফলে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে।

ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক টিম। তার শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে।

গত সপ্তাহে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল যেখানে, সেখানে চলতি সপ্তাহের ছবিটা একেবারেই আলাদা মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বাড়ছে অভিনেত্রীর কাছের মানুষদের পাশাপাশি চিকিৎসকদেরও। কেননা পরিস্থিতি আগের থেকে এখন সঙ্কটাপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকরা।

গত ১ নভেম্বর রাতে আচমকা অসুস্থ অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে তার ডান হাত অবস হয়ে যায়। এরপরই ডান পা অবস হয়ে পড়ে অভিনেত্রীর। ৫-৭ মিনিটের মধ্যে ঐন্দ্রিলার গোটা দেহে পক্ষাঘাত দেখা দেয়। বমি করতে শুরু করেন তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র: আনন্দবাজার 

Tags: অভিনয়ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাটেলিভিশননাটকসিনেমাসিরিয়াল
Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা আগের সকল রেকর্ড ছাড়িয়েছে

Next Post

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে: ওবায়দুল কাদের

Next Post
জাতীয় সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে, সভায় বিভিন্ন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে: ওবায়দুল কাদের

ছোট রিকশা চালাচ্ছেন একজন ব্যক্তি, পাশে সবুজ গাছপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার পতাকা আশরাফুল আলমের অটোরিক্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT