চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমভি আবদুল্লাহ’র দুবাই পৌঁছানোর তারিখ জানালেন নৌ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 15, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নৌ প্রতিমন্ত্রী এমভি আবদুল্লাহ’র দুবাই পৌঁছানোর খবর জানালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ জন নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হবার পর জিম্মি থাকা জাহাজ এমভি আবদুল্লাহ ১৯ অথবা ২০ এপ্রিল দুবাই পৌঁছাবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ ১৫ এপ্রিল সোমবার সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিমিনিময়কালে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, বহুমাত্রিক আলোচনার মাধ্যমে জলদস্যুরা জাহাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ১৯ অথবা ২০ এপ্রিল এই জাহাজ দুবাই পৌঁছাবে।

জাহাজটি দুবাই পৌঁছলে নাবিকরা যদি বাংলাদেশে ফিরতে চায় তাদের বিমানযোগে দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। সেখানে তাদের রিপ্লেস যারা হবে সেটা নিয়েও কাজ করছে কোম্পানি।

মুক্তিপণ দেওয়ার ভাইরাল ছবি প্রসঙ্গে বিষয়টি অস্বীকার তিনি বলেন, এটা কোন সিনেমার ছবি তা আমি জানি না। ‌এমন ছবি তো আমরা অনেক চলচ্চিত্রেই দেখি। কোন ছবি কোথায় কিভাবে যুক্ত হয়েছে, কোনটার সঙ্গে কোনটা এডিট হয়েছে আমি জানি না।

তিনি বলেন, বিভিন্ন চাপ ছিল। শেষ মুহূর্তে ৪ থেকে ৫ জন নাবিককে সোমালিয়ার জলদসসুরা নিয়ে যেতে চায়। ইউরোপীয় নৌবাহিনীর তৎপরতায় তারা তা পারেনি।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, জিম্মি থাকা এমভি আবদুল্লাহ নামক জাহাজে প্রতিরক্ষার জন্য কোন অস্ত্র ছিল না। থাকলে এই ঘটনা নাও ঘটতে পারত। যদিও জাহাজে অস্ত্র রাখা বাধ্যতামূলক নয়।

সমুদ্রপথকে আরও নিরাপদ করতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমওতে বাংলাদেশ বিশেষ প্রস্তাবনা দিতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আইএমওর সি ক্যাটাগরির সদস্য। সমুদ্রপথটাকে নিরাপদ রাখতে আমরা প্রস্তাবনা দেবো।

Tags: এমভি আবদুল্লাহখালিদ মাহমুদ চৌধুরীনৌপরিবহন প্রতিমন্ত্রী
Previous Post

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে যত আয়োজন

Next Post

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে দুই নাটক

Next Post
নাটকের দৃশ্য যেখানে দুই তরুণ ও একজন পুরুষ আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে দুই নাটক

চ্যানেল আই অনলাইন এর ঈদের বিশেষ টেলিফিল্মের দৃশ্য, দুইজন অভিনেতা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT