ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগীদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের ষষ্ঠ দিন থাকছে ছোটকাকু সিরিজ, একটি সিনেমা, দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
সকাল ৯টা ৩০ মিনিটে-এ থাকছে বিশেষ তৃতীয় মাত্রা। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান।
১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘অসম্ভব’। পরিচালনায় অরুনা বিশ্বাস। অভিনয়ে সোহানা সাবা, শাহেদ শরীফ খান, স্বাগতা, শতাব্দি ওয়াদুদ।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘ফাঁকি’। রচনায় রিপন মাহমুদ। পরিচালনায় রাশেদ শামীম স্যাম। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
বিকাল ৪ টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘ছলচাতুরী’। রচনায় রিপন রহমান। পরিচালনায় রিপন খান। অভিনয়ে আরশ খান, ফারিয়া শাহরিন প্রমুখ।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।
৭টা ৫০মিনিটে থাকছে নাটক ‘হ্যান্ডেল ভাই’ রচনায় পাপ্পু রাজ। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে ফারিয়া শাহরিন, মারজুক রাসেল প্রমুখ।
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মিস্টার এন্ড মিসেস’। রচনা ও পরিচালনায় হাসিব হোসাইন রাখি।









