কৃষকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে এক মাসের ধানের চারার হাট। বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভীড় করছেন হাটে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ওখান থেকে তাদের কাঙ্খিত চারা সংগ্রহ করছেন। জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সেলিম পারভেজ এর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।








