ডেঙ্গু, হাম আর সিজনাল ফ্লু- একসঙ্গে কয়েক ধরনের রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ফলে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের, ঘুরতে হচ্ছে কয়েক হাসপাতালে। চিকিৎসা পেতে দেরি হওয়ায় বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, সক্ষমতার অন্তত তিন গুণ বেশি রোগী সামলাতে হচ্ছে এখন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট।








