চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্ত্রাসবাদের বিরোধী হওয়া কি অপরাধ?’- প্রশ্ন নির্মাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 03, মে 2023
in বিনোদন
A A
বিষণ্ণ নারী, পাথুরে পাহাড়ের পটভূমিতে, নিরাপত্তা বার্ডার তারের মধ্যে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার মুক্তির পর থেকেই পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। মূলত ছবির গল্প ‘লাভ জিহাদ’ নিয়েই যত বিতর্ক। যারই প্রেক্ষিতে সম্প্রতি ছবিটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দিতে এই ধরনের ছবি তৈরি হয়েছে। রীতিমতো সংঘের দিকে আঙুল তুলে বিজয়ন বলেছেন, ‘এটি একটি প্রচারসর্বস্ব (প্রোপাগান্ডা) ছবি।’

যেই বিবৃতির প্রেক্ষিতে এবার ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন। তার কথায়, ‘আমার ছবি মানুষের কষ্টের কথা বলবে, দীর্ঘ সময় ধরে রিসার্চ করে বানানো ছবিটা। আমি কষ্টার্জিত অর্থ দিয়ে এই ছবি বানিয়েছি। আমি কেন অপপ্রচারমূলক ছবি করব?’

এই ছবি তিন মেয়ের গল্প বলবে। যার মধ্যে একজন এখনো আফগানিস্তানের জেলে বন্দি। অন্য জন আত্মহত্যা করেছেন, বিচারেরর অপেক্ষায় তার মা-বাবা। অন্য আরেক মেয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছে যাকে ক্রমাগত ধর্ষণ করা হয়েছে। ব্যস, আমার ছবির গল্প এতটুকুই বলে জানান সুদীপ্ত।

তিনি আরও বলেন, ‘আমার এই ছবি সন্ত্রাসবাদের বিরোধী। আমি বুঝতে পারছি না সন্ত্রাসের বিরোধী হওয়া কি অপরাধ? আমি কখনোই বলিনি কেরালায় যেসব মেয়েদের ধর্মান্তর করা হচ্ছে তারা আইসিস-এ যোগ দিচ্ছে। আমার প্রশ্ন, মেয়েগুলো একেবারে হারিয়ে যাচ্ছে কীভাবে?’

শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। প্রায় ১০টির বেশি কাটছাঁট করে মুক্তির ছাড়পত্র পেয়েছে ছবিটি।

সূত্র: বলিউড লাইফ

Tags: আদা শর্মাকেরালাট্রেলারদ্য কেরালা স্টোরিপ্রণব মিশ্রপ্রণয় পাচৌরিবিজয় কৃষ্ণমন্ত্রীযোগিতা বিহানিসিদ্ধি ইদনানিসিনেমাসুদীপ্ত সেনসোনিয়া বালানি
Previous Post

রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৪৫ জন

Next Post

চাখারের চেয়ারম্যান টুকু’র সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

Next Post
চাখারের চেয়ারম্যান টুকু'র সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাখারের চেয়ারম্যান টুকু'র সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে উদাহরণ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT